টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 3 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের শীর্ষ পর্যায়ে দুই কর্মকর্তার রদবদল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 3, 2026 11:01 pm

বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুই কর্মকর্তা এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে সই করেছেন জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌফিক আহমেদ।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলমকে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। একই আদেশে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মোস্তাফিজুর রহমানকে বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এছাড়া ৫ এপিবিএনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনরত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হারুন-অর-রশিদকে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে (বিপিএ) বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চলতি বছরের শেষের দিকে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় চলবে ১০ জোড়া স্পেশাল ট্রেন, কোন রুটে কখন?

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম বাড়লো

বিমান দুর্ঘটনা

প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে দগ্ধ জাতীয় বার্নে ই ভর্তি ৪৪ও (আইসিইউ) তে ১২জন

যুদ্ধের ক্ষতিপূরণ মিললেই কেবল খোলা হবে হরমুজ: ইরান

নাসিরনগরে প্রকল্পের কাজ শেষ না করেই ৩ গুণের  বেশি টাকা উত্তোলন

রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় জুয়ার আসর হতে ৩ জন জুয়ারী’কে গ্রেফতার

ঢাকা-১৪. বিএনপিসহ ত্রিমুখী প্রার্থিতায় পাল্টে গেছে ভোটের সমীকরণ, তবে সাজুর জনসমর্থন এগিয়ে

নাসিরনগরের ফান্দাউক পন্ডিত রাম উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি অনুমোদন

ঢাকা মেডিকেলে ওসিসি ভেন্টিলেটর ভেঙ্গে এক কিশোরী পালানোর ঘটনা ঘটেছে