টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 5 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেল পাচার ঠেকাতে সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 5, 2026 8:10 pm

জ্বালানি তেলের অবৈধ পাচার প্রতিরোধে দিনাজপুরের হিলি সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টহল জোরদারের পাশাপাশি সীমান্তজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি জানান, বিজিবি সদর দপ্তর থেকে জ্বালানি তেল পাচার প্রতিরোধে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার ভিত্তিতে হিলিসহ দিনাজপুরের বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে ওঠানামা দেখা যাচ্ছে। এ পরিস্থিতিতে অধিক মুনাফার আশায় এক শ্রেণির পাচারকারী সীমান্ত দিয়ে গোপনে জ্বালানি তেল পাচারের চেষ্টা করতে পারে—এমন আশঙ্কার ভিত্তিতেই সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

কর্নেল মোহাম্মদ ফয়সল বলেন, সীমান্ত পথে কোনোভাবেই জ্বালানি তেল পাচার হতে না পারে সে বিষয়ে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি সন্দেহজনক যেকোনো চলাচলের ওপরও কঠোর নজর রাখা হচ্ছে।

বিজিবি সূত্রে জানা গেছে, অতীতে বিভিন্ন সময়ে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে জ্বালানি তেল পাচারের চেষ্টা করেছে। এসব তৎপরতা ঠেকাতে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে এবং পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পুনর্মিলনী সাংবাদিকদের ঐক্য, নৈতিকতা ও পেশাগত দায়বদ্ধতার দৃঢ় অঙ্গীকার

বোরকা পরিহিত নারী একই ফ্ল্যাট থেকে ৪টি স্মার্টফোন চুরি করেছে,‘থানায় জিডি

বালিয়াকান্দিতে নির্বাচনে ডিউটি প্রলোভন দেখিয়ে ৬৫ জনের সাথে প্রতারণার অভিযোগে প্রতারক জনতার হাতে আটক

আমি কোন দলের প্রার্থী নই,আমি আপনাদের প্রার্থীঃ ব্যারিস্টার রুমিন ফারহানা

বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের দোয়া মাহফিল ও ইফতার

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মাছের পোনা অবমুক্ত করলেন কর্নেল তানভীর হোসেন

রাজধানীর উত্তরায় গৃহকর্ত্রী হত্যা ও চুরির রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই ২৪ ঘন্টায় হত্যাকারী গ্রেফতার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি

তোফায়েল ও মোশাররফসহ মন্ত্রী-এমপিদের মৃত্যুতে সংসদে শোক

বিমানমন্ত্রী হঠাৎ শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে, যাত্রীসেবার মানোন্নয়নে গুরুত্বারোপ

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

দ্রুতগামী মটরবাইকে ধাক্কায় এক যুবককে মৃত্যু