রাজধানীর শাহবাগ থানা সরকারি কর্মচারী হাসপাতালের সামনে দ্রুতগামী মটরবাইকে ধাক্কায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মৃত্যু
শনিবার (২২ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনাটি ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাতটার দিকে মৃত ঘোষণা করে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মাহমুদ হাসান জানান, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নতন্ত্রের জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
তিনি আরো জানান, আমরা জানতে পারি বিকেল সাড়ে ৩টার দিকে সরকারি কর্মচারী হাসপাতালের সামনে দ্রুতগতি মোটরবাইক এর ধাক্কায় গুরুতর আহত হন।তাকে উদ্ধার করে প্রথমে সরকারি কর্মচারী হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তার মৃত্যু হয়। তিনি আরো জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে । সিআইডি ক্রাইমসিমকে খবর দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি।



















