টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 6 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের হুমকির পরও ইরান ইস্যুতে যুদ্ধে যোগ দিচ্ছে না যুক্তরাজ্য

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 6, 2026 10:02 am

ইরানকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক অভিযানে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে প্রথম দফার হামলায় যুক্তরাজ্য অংশ নেবে না এবং যুক্তরাষ্ট্রের বিমানকেও ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে হামলা চালানোর অনুমতি দেওয়া হয়নি। বৃহস্পতিবার (৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

স্টারমার বলেন, আমার লক্ষ্য জাতীয় স্বার্থে শান্ত ও বিচক্ষণ নেতৃত্ব দেওয়া। যত চাপই থাকুক, আমাদের মূল্যবোধ ও নীতির পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর শক্তি থাকতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তার এই বক্তব্যকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার না করার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ইরান ইস্যুতে যুক্তরাজ্যের দীর্ঘদিনের অবস্থান হলো কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা। এর মাধ্যমে ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে রাজি করানোর চেষ্টা চালানোই যুক্তরাজ্যের নীতিগত অবস্থান।

তিনি বলেন, এই কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে, যুক্তরাজ্য প্রথম দফার হামলায় অংশ নেবে না। এটি গভীরভাবে ভেবে নেওয়া সিদ্ধান্ত এবং জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই নেওয়া হয়েছে। আমি এই সিদ্ধান্তে অটল।

এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ভূমিকার কঠোর সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধের বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী সহযোগিতা করছেন না। আমি কখনও ভাবিনি এমনটা দেখব। যুক্তরাজ্যের কাছ থেকে এমনটা কখনও আশা করিনি। আমরা যুক্তরাজ্যকে ভালোবাসি।

এ সময় ট্রাম্প অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন না দিয়ে স্টারমার মূলত মুসলিম ভোটারদের খুশি করার চেষ্টা করছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ব্রিটেন এখন আর আগের মতো নেই।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভূমিকম্পে দ্রুত উদ্ধার-সহায়তায় স্পেশাল ফোর্স গড়েছে ফায়ার সার্ভিস:ডিজি

কাহারোলে বিএনপি নেতা মনজুরুলের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

নাসিরনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও পুরস্কার বিতরণ

পূর্বাচলে হচ্ছে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি

স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা ও একজন ঢামেকে চিকিৎসাধীন

তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে ছুরিকাঘাতে এক শিক্ষার্থী আহত

১৫ আগস্টে নাশকতার প্রস্তুতিকালে মিরপুরে দুইজন আটক

শাজাহানপুরের একটি বাসা থেকে এক গৃহ- পরিচালিকা মরদেহ উদ্ধার করেছে পুলিশ

বিদ্যুৎস্পৃষ্ট

৬ষষ্ঠ তলা ভবন থেকে লাফিয়ে শিক্ষার্থী আত্মহত্যা