টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 6 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চকবাজারের একটি বাসা থেকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের এক সেবিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
কে এস ইসলাম
March 6, 2026 7:38 pm

রাজধানী চকবাজার থানার হুসাইনী দালান এলাকার একটি ভাড়া বাসা থেকে নাহিদা আক্তার ববি (২৯) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নার্স ছিলেন ।

শুক্রবার (০৬ মার্চ) দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

চকবাজার থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ কাউসার জানান, আমরা খবর পেয়ে দিবাগত রাতে ৯৯৯খবর পেয়ে চকবাজারে মিয়া গলি হোসাইনী দালান রোডের ষষ্ঠতলা বাসার একটি রুম থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদহ ময়নাতনদের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, আমরা স্বজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে স্বামীর উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবুও ময়নাতন তোর প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত ববির ফুফাতো ভাই ফরহাদ রহমান জানান, নাহিদা ও ইলিয়াসের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলে আসছিল। ইলিয়াস নাহিদাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো বলে আমরা জানতে পেরেছি ।গত বছরের জানুয়ারিতে এ ঘটনায় নাহিদা তার বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার হয়ে কিছুদিন কারাগারেও ছিলেন ইলিয়াস। পরে কারাগার থেকে বের হয়ে দুজনের মধ্যে আপস-মীমাংসা হয়। মৃত্যুর আগে নাহিদা একটি চিরকুট লিখে গেছেন।

সেখানে তিনি স্বামী শ্বশুরবাড়ির লোকজন নির্যাতনের কথা উল্লেখ করেছেন। নিহতের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদরের রেলওয়ে কলোনি এলাকার আখতার হোসেনের মেয়ে বর্তমানে চকবাজারের মিয়া গুলি হোসাইনী দালান রোড ১৮/১১ নম্বর বাসায় থাকতেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজারহাটে ১২ বছরের শিশু, ৬০ বছরের বৃদ্ধের ধর্ষণের চেষ্টা: গণ ধোলাই দিয়ে থানায় সোর্পদ

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সিলেটে ‘আগামীর উন্নত জাতি গঠনে দিকনির্দেশনামূলক সুপারিশ’ ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র আলোচনা সভা অনুষ্ঠিত

জলঢাকায় শার্প এনজিও অফিসে অর্থ কেলেঙ্কারি ম্যানেজারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

বসুন্ধরা আবাসিক এলাকায় ঝুলছিল এক শিক্ষার্থীর মরাদেহ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে নতুন ঘোষণা, বদলাবে ২ কোটি মানুষের জীবন: দুলু

হুমকি, হয়রানি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, কুড়িগ্রাম থানায় প্রথম টিভির চেয়ারম্যানের লিখিত অভিযোগ

ব্রাহ্মণবাড়ীয়া জেলা প্রশাসনের অভিযানে-২ প্রতিষ্ঠানকে-১ লাখ টাকা জরিমানা

কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেপ্তার, একজনের কারাদণ্ড

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কাশেম আলী গ্রেফতার