টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 9 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে পরকীয়ার সালিশকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ৪

প্রতিবেদক
নাজমুল হাসান
March 9, 2026 11:25 am

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরকীয়া সংক্রান্ত একটি সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আনিসুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

নিহত আনিসুর রহমান শিবগঞ্জ উপজেলার দেওয়ান জাইগীর গ্রামের মৃত জাফর আলী মিস্ত্রির ছেলে।
রবিবার (৮ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার কোর্টবাজারে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আনিসুর রহমানের ছেলে আব্দুল আওয়ালের সঙ্গে স্থানীয় এক নারীর পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি এলাকায় জানাজানি হলে উভয় পক্ষের অভিভাবক ও স্থানীয়রা একাধিকবার সালিশে বসেন।

রবিবার রাতেও বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষের মধ্যে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ সময় আলোচনা করেও কোনো সমাধান না হওয়ায় আনিসুর রহমান ও তার সঙ্গে থাকা লোকজন বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

এ সময় ওই নারীর পরিবারের সদস্যরা লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলার মুখে আনিসুর রহমানের পক্ষের লোকজন প্রতিরোধের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। একপর্যায়ে লাঠির আঘাতে গুরুতর আহত হন আনিসুর রহমান। পরে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে নেওয়া হলে তিনি মারা যান।
শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত নারীর পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশে হাম ও হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ জনের

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপের পূর্বাভাস

তিতাসে আন্ডারগ্রাউন্ডের সন্ত্রাসী কন্ট্রাক্ট কিলার মামুন সম্রাট দুর্বৃত্তদের হাতে খুন

আজিমপুর স্যার সলিমুল্লাহ এতিমখানার জায়গা ভাড়ার নামে আ.লীগ দোসররা জোরপূর্বক দখল করে গোডাউন বানানোর পাঁয়তারা করছেন

লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন কথাসাহিত্যিক শাম্মী তুলতুল

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধে বিভিন্ন দফতরে অভিযোগ

বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পুনর্মিলনী সাংবাদিকদের ঐক্য, নৈতিকতা ও পেশাগত দায়বদ্ধতার দৃঢ় অঙ্গীকার

তাকে ধাক্কায় মৃত্যু

দ্রুতগামী বাসে ধাক্কায় অটো রিক্সা চালকের মৃত্যু

বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ওঠার এই যাত্রা ছিল নিরবচ্ছিন্ন সংগ্রামের ইতিহাস

হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা