টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 9 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইনে জুয়া-প্রতারণা ৬১ জনের ৪৪৫ টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 9, 2026 8:00 pm

অনলাইন গেমিং, সাইবার স্পেসে জুয়া এবং দেশি ও বিদেশি মুদ্রা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬১ জন ব্যাক্তির ৪৪৫ টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। সোমবার (৯ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ মামলা তদন্ত সংস্থা সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, সিটি ব্যাংক পিএলসির সাবেক কর্মকর্তা শেখ মো. ওয়াজিহ উদ্দিন অনলাইনে প্রতারিত হয়ে পাঁচটি হিসাবে মোট ৫১ লাখ ১২ হাজার টাকা নগদ জমা করেন বলে অভিযোগ পাওয়া যায়। ওই অর্থের সঙ্গে জড়িত এসএম জুনাইদুল হক, ওমর হীত হিটলু, মেহেদী হাসান তালুকদার ও সংশ্লিষ্ট ৬১ জন ব্যক্তি ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে তফসিলি ব্যাংকগুলোয় পরিচালিত মোট ৫৯৫টি হিসাবে মোট প্রায় ১ হাজার ২১২ কোটি টাকা জমা এবং ১ হাজার ২০৭ কোটি টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

লেনদেন পর্যালোচনান্তে হিসাবসমূহে সংঘঠিত লেনদেনের সঙ্গে সম্পৃক্ত অপরাধ প্রতরণা, অনলাইন গেমিং, বেটিং বা সাইবার স্পেসে জুয়া, হুন্ডি বা দেশি ও বিদেশি মুদ্রা পাচার, ক্রিপ্টো কারেন্সি ক্রয় বিক্রয়, শুল্ক ফাঁকির সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। তাই উল্লিখিত হিসাবসূমহের অর্থ অবরুদ্ধ করা খুবই জরুরি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উত্তরায় রেললাইনে পাশে অচেতন অবস্থায় পড়েছিল এক যুবক ঢামেকে মৃত্যু

কুমিল্লায় বিজিবির-১০ এর অভিযান, ‘বিদেশী পিস্তল, গুলি-সহ ১২ কেজি গাজা উদ্ধার

১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী

সুপ্রিম কোর্টে সাংবাদিক প্রবেশাধিকার পুনর্বহালের দাবি

কুমিল্লা নামেই বিভাগ চাইলেন সংসদ সভাপতি

বড়হাতিয়া চাকফিরানী নতুনপাড়া সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

দুই বোন তৃষা ও তিস্তা সঙ্গীত নিয়ে যেতে চান বহুদূর

ভোটগণনায় অনিয়মের অভিযোগ মমতার, যা বলল নির্বাচন কমিশন

রাজারহাটে পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টা , অসুস্থ- ৭

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট