টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 3 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় বিজিবির-১০ এর অভিযান, ‘বিদেশী পিস্তল, গুলি-সহ ১২ কেজি গাজা উদ্ধার

প্রতিবেদক
এ কে পলাশ
November 3, 2025 8:45 am

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে এক বিশেষ অভিযানে দুইটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে।

বিজিবি জানায়, মহাপরিচালক কর্তৃক ঘোষিত “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে কুমিল্লা ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অস্ত্র, মাদকদ্রব্যসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর। এ লক্ষ্যে টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের দিক নির্দেশনায়, ৩ নভেম্বর সোমবার ভোররাতে ৩টা ৩০ মিনিটে যশপুর বিওপি’র একটি বিশেষ টহল দল সদর দক্ষিণ উপজেলার ধনপুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ ভেতরে পরিচালিত ওই অভিযানে উল্লিখিত অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এই সফল অভিযান বিজিবির পেশাদারিত্ব ও সীমান্ত সুরক্ষায় অবিচল অঙ্গীকারের প্রতিফলন। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্তে যে কোন প্রকার অপরাধ দমনে তারা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎সাংবাদিককে হুমকি ও লাঞ্ছনার অভিযোগে সাধারণ ডায়েরি

২৪ ঘণ্টার মধ্যে ধর্মেন্দ্র পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নারী ও শিশু নির্যাতন দমন আইনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সিদ্দিক সরদার গ্রেফতার

মালয়েশিয়ায় পৌঁছেই প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত মতবিনিময় সভায়: প্রধানমন্ত্রী

২৮০ কোটি টাকায় বিলাসবহুল সুপারইয়ট কিনলেন নেইমার

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার এক শিক্ষার্থী মৃত্যু

ইরানের জন্য ‘ভয়ঙ্কর অশনিসংকেত’, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের হাজার হাজার প্যারাট্রুপার

কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেওয়া হচ্ছে ১৬ কপাট

সিরাজগঞ্জ জেলার কবির হোসেন হত্যা পলাতক আসামি জহুরুল ইসলাম গ্রেপ্তার

রাজপথের লড়াকু সৈনিক থেকে সংসদের আসনে এমপি এম এ হান্নান