টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 10 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিরঝিলে বড় মগবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের লাশ উদ্ধার

প্রতিবেদক
Abdullah
March 10, 2026 10:51 pm

রাজধানী হাতিরঝিল থানার বড় মগবাজারে এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মোহাম্মদ ফয়সাল গনি(৩২)নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার(১০ মার্চ)বিকেলে দিকে তিন তারা আবাসিক হোটেলের ২২৪ নম্বর রুমে এই ঘটনা ঘটে।পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম মর্তুজা জানান,বিকেলে দিকে আমরা খবর পেয়ে বড় মগবাজার এলাকার আবাসিক হোটেলের ২২৪ নং কক্ষে দরজা ভেঙ্গে খাটের উপর থেকে ওই যুবকে মরদেহ উদ্ধার কর হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদহ ময়নতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান,আমরা ওই হোটেলের স্টাফদের কাছ থেকে জানতে পেরেছি ওই যুবক ব্যবসায়িক কাজে ঢাকায় আসছেন ।
গত (৮ মার্চ )ওই হোটেলের ২২৪ নং কক্ষটি ভাড়া নেন তিনি।সকালে হোটেল কর্তৃপক্ষ রুমের বকেয়া ভাড়া আদায়ের জন্য পক্ষে সামনে গিয়ে অনেক ডাকাডাকি করেও ওই যুবকের কোন সারা শব্দ না পেয়ে বিষয়টি আমাদেরকে জানায়।

আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি ওই যুবকের হাঁপানি ও শ্বাসকষ্ট রোগে ভুগছিল। তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।নিহত যুবকে
গ্রামের বাড়ি, ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানার আদর্শ আনন্দলিয়া গ্রামের ওসমান গনির ছেলে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ৬ আগস্ট

কুমিল্লায় সীমান্তে ১০-বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ভারতীয় শাড়ি উদ্বার

ভূরুঙ্গামারীতে মাদককারবারি সন্দেহে জয়পুরহাট, রংপুর ও দিনাজপুরের ৫ জন আটক

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জেন-জির ক্ষোভ সামলাতে নতুন ২ কৌশল বিজেপির

বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর উদ্যোগে কুমিল্লায় গণমাধ্যম বিষয়ক সেমিনার ও কর্মশালা

পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা

দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছুটির দিনে দুই জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন টানাপোড়েন