টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 11 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরা বাড্ডায় খেলার সময় দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু

প্রতিবেদক
কে এস ইসলাম
March 11, 2026 2:55 pm

রাজধানীর বাড্ডার উত্তর বাড্ডা এলাকায় দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন,আয়েশা মনি(৯) ও নুসরাত আক্তার (৬) ।

বুধবার(১১ মার্চ) দুপুর পৌনে একটার দিকে তাদের ২নকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহত আয়েশা মনির বাবা ইকবাল জানান, সকাল সাড়ে ১১টার দিকে বাড্ডার উত্তর পূর্বাঞ্চল ১০ নং লেনের রাস্তার পাশে খেলার সময় একটি বাসার দেওয়াল ভেঙে চাপা পড়ে আমার মেয়ে সহ নুসরাত দেওয়ালের নিচে চাপা পড়ে। এতে গুরুতর আহত হন দুজনই।পরে দ্রুত উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান,আমাদের গ্রামে বাড়ি কুমিল্লা জেলার বরুড়া থানার ইয়াফেদি এলাকায় ও নুসরাতের বাবার নাম শরীফ মিয়া। বর্তমানে, উত্তরা পূর্বাঞ্চল ১০ নং লেনের ৮ নম্বর বাসায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ