টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 11 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে ধানের শীষের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করা হাজী মোসলেম পেলেন পদোন্নতি, সমালোচনার ঝড়

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া
March 11, 2026 5:32 pm

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. সেলিম ভূইয়ার ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী এম এ মতিন খানের তালা প্রতীকের পক্ষে কাজ করা মো. মোসলেম মিয়াকে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা উত্তর জেলার সহ ধর্মবিষয়ক সম্পাদক পদে দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও পোস্টে দেখা যায়, কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী গ্রামের বাসিন্দা হাজী মো. মোসলেম মিয়া প্রকাশ্যে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. সেলিম ভূইয়ার (ধানের শীষ) বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থী এম এ মতিন খানের (তালা) পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নির্বাচনের আগে ও পরে তাঁর একাধিক বক্তব্যের ভিডিও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও ফেসবুকে ভাইরাল হয়। একটি বক্তব্যে তিনি বলেন,

“আমরা দল-মত বুঝি না। এম এ মতিন খান আমাদের এলাকার সন্তান। আমরা তাঁকে তালা মার্কায় ভোট দিয়ে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বুঝিয়ে দেব তিনি আমাদের যোগ্য প্রার্থী। তিনি আমাদের কাছে পিতার মতো একজন সোনার মানুষ।”

তিনি আরও বলেন, এলাকার মানুষ মিলে এম এ মতিন খানকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হবে এবং তাঁর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে সবাইকে পাশে থাকার আহ্বান জানান।

এছাড়া নির্বাচনের দিন কদমতলী ভোটকেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাজী মোসলেম মিয়া বলেন, “ইনশাআল্লাহ আমরা আশাবাদী তালা বিপুল ভোট পেয়ে বিজয়ী হবে।”

এদিকে, এমন বক্তব্য ও কর্মকাণ্ডের পরও তাঁকে জাসাস কুমিল্লা উত্তর জেলার সহ ধর্মবিষয়ক সম্পাদক পদে পদায়ন করায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের একটি অংশ ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দলীয় সিদ্ধান্তের সমালোচনা করছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিবাবা-মায়ের দ্বিতীয় বিয়ের কারণে হতাশাগ্রস্ত তরুণের আত্মহত্যা চেষ্টা, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

প্রধানমন্ত্রীর বিশেষ অনুপ্রেরণায়‌ ঝিনাইদহের ‘চিত্ত মিডিয়া’

ডিভোর্সের পর একাকী জীবন, মুগদায় ঝুলন্ত অবস্থায় মিলল ব্যাংক কর্মকর্তার মরদেহ

আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম

সংসদে জামায়াতকে ইশরাকের হুঁশিয়ারি,সরকার পতনের হুমকি দিলে বিরোধীদল থেকে আপনাদের পতন ঘটানো হবে

শিক্ষার্থীদের আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করছে কিছু মহল

কুমিল্লা সদর দক্ষিণে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

আবাসিক হোটেল থেকে মরাদেহ উদ্ধার

৬তলা ছাদ থেকে পড়ে এক পাঠাও চালকের মৃত্যু

ঢামেক চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের সমস‍্যা সমাধানে বৈঠকে বসেছে ঢামেকের সভাকক্ষে