টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 11 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযানে ২ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
এ কে পলাশ
March 11, 2026 11:32 pm

কুমিল্লা সদর কুচাইতলি ও বাখরাবাদ এলাকায় ভালো মরিচের সঙ্গে নষ্ট মরিচ মিশিয়ে গুঁড়া তৈরি করার অপরাধে এক মিল মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) কুমিল্লা আদর্শ সদর উপজেলার বাখরাবাদ ও কুচাইতলী এলাকায় রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে মসলার মিল এবং রেস্টুরেন্টে যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কুমিল্লা জেলা কার্যালয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জানা গেছে,অভিযানের সময় কিছু ভালো মরিচের সঙ্গে অধিক পরিমাণ নষ্ট ও পোকায় খাওয়া মরিচ মিশিয়ে ক্রাশিং বা ভাঙানোর সময় হাতে-নাতে ধরা পড়ে। এছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে নোংরা ফ্লোরে হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া সংরক্ষণ এবং ক্রাশিং করা হচ্ছিল।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী “আল-আমিন ফুড গ্রেইন মসলার মিল”কে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া পরটার বাসি খামির সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে “বাখরাবাদ মাটির হাড়ি” নামের একটি রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।দুইটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া, জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. জুয়েল মিয়া, স্যাম্পল কালেক্টর মো. নাজমুস সাকিব এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন।
অভিযানে সার্বিক সহযোগিতা করে কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।

এ বিষয়ে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন ও বিক্রি প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

মামলা হামলার আতঙ্কে পুরুষশূন্য নাসিরনগরের বুড়িশ্বর গ্রাম

তীব্র গ্যাস সংকটে নাকাল জনজীবন, স্বস্তি ফিরবে কবে?

নতুন ধারা বাংলাদেশের শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬ জন কারাগারে

স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১,২৫০ ইয়াবাসহ গ্রেপ্তার-৩, পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার-৯

নিরাপত্তার আড়ালে ভূখণ্ড বাড়াচ্ছে ইসরায়েল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় জলাবদ্ধতা নৌকায় চড়ে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে: জামায়াত