টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 12 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধার সন্তান ও ব্যবসায়ী রেজাউল ইসলাম সুমনের নিরাপত্তা নিশ্চিতের দাবি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 12, 2026 3:28 pm

জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘদিনের রাজনৈতিক ও মানসিক হয়রানি থেকে মুক্তির দাবিতে আজ রাজধানীতে এক সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল ইসলাম সুমন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ২০২৩ সাল থেকে শুরু হওয়া অজ্ঞাতনামা ব্যক্তিদের অনুসরণ ও প্রাণনাশের হুমকি বর্তমানে আরও তীব্র আকার ধারণ করেছে। তাঁরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাকে অনুসরণ করে চলছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রেজাউল ইসলাম সুমন জানান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র একজন সক্রিয় কর্মী এবং তার প্রয়াত পিতা সিরাজুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন। ২০২৩ সালের আগস্টে তাকে সাদা পোশাকধারী ব্যক্তিরা তুলে নিয়ে তিন দিন অজ্ঞাত স্থানে আটকে রেখে অমানুষিক নির্যাতন চালায়। এই ঘটনার পর নিরাপত্তার অভাবে তার স্ত্রী ও সন্তানরা দেশ ত্যাগে বাধ্য হন এবং পরবর্তীতে তিনিও প্রবাসে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, গত ৫ আগস্টের পর দেশে পটপরিবর্তন হলে তিনি আশার আলো দেখে দেশে ফিরে আসেন। কিন্তু অতি সম্প্রতি ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুর-১ ও ২ আসনে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ শুরু করলে আবারও তাকে অনুসরণ ও ভয়ভীতি প্রদর্শন শুরু হয়। এ বিষয়ে তিনি গত ৪ মার্চ ২০২৬ তারিখে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৩০৮) করেছেন।

রেজাউল ইসলাম সুমন বলেন, “আমি এবং আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি বর্তমান প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের সর্বোচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেন এবং নিজের ও পরিবারের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা চান। সংবাদ সম্মেলনে তার মা শেফালী বেগম ও তার বন্ধু এটিএম গোলাম মোস্তফা রঞ্জু উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মোহাম্মদপুরে মা লায়লা ফিরোজ ও মেয়ে নাফিসা বিনতে আজিজকে হত্যা,‘ঘাতক গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার,

কূটনৈতিক টানাপোড়েনেও ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ

বিএনপি উদারপন্থী, এটি কোনো রেজিমেন্ট দল নয়: মির্জা ফখরুল

কোথাও কোনো দুর্নীতি হলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে : ডিএসসিসি প্রশাসক

খুলনায় ভ্যানচালককে গলা কেটে হত্যা

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার

কুমিল্লায় অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-১

টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ছিনতাইকারীর গুলিকাঘাতে এক যুবকের আহত

খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে, ফিরে যাওয়ার সিদ্ধান্ত ইরানের হাতে: ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ