টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 13 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধে ৬ দিনে যুক্তরাষ্ট্রের খরচ প্রায় ১১ বিলিয়ন ডলার

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 13, 2026 12:14 am

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) এক গোপন ব্রিফিংয়ের বরাতে সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুদ্ধের প্রথম দুই দিনেই প্রায় ৫.৬ বিলিয়ন ডলার অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করা হয়েছে। ছয় দিনে মোট ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১১.৩ বিলিয়ন ডলারে। তবে এতে হামলার আগে সামরিক প্রস্তুতির খরচ অন্তর্ভুক্ত নয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে বলা হয়েছে, ইরান ওয়ার কস্ট ট্র্যাকার অনুসারে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় ১৭ বিলিয়ন ডলারের বেশি। এই হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্র প্রতিদিন প্রায় ১ বিলিয়ন ডলার ব্যয় করছে। তাৎক্ষণিকভাবে সংঘাতের খরচ হিসাব রাখে ওয়েবসাইটটি।

প্রকৃত খরচ আরও বেশি হতে পারে উল্লেখ করে ওয়েবসাইটটি জানায়, এই হিসাবের মধ্যে দীর্ঘমেয়াদি খরচ যেমন যুদ্ধ থেকে ফেরত আসা সেনাদের চিকিৎসা ও অন্যান্য সুবিধা অন্তর্ভুক্ত নয়।

এর আগে ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিস জানায়, যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানে প্রথম ১০০ ঘণ্টায় খরচ হয়েছে প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার, যা গড়ে প্রতিদিন প্রায় ৮৯১ মিলিয়ন ডলার।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামপুরায় গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা।

ইসরায়েল ঐতিহাসিক স্থাপনায় হামলা চালাচ্ছে, ইউনেস্কো চুপ কেন, প্রশ্ন আরাঘচির

মিরপুর- ১৩ বিআরটিএ-তে আনসার কমান্ডারের নির্দেশে তার বাহিনীর সদস্যরা অপকর্মে জড়িয়ে পড়েছে, দালালরা তাদের নিয়ন্ত্রণে, গ্রাহকরা জিম্মি, কর্তৃপক্ষ নীরব !

নবাগত শিক্ষার্থীদের পাশে নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদল

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা

বিশ্ব দৃষ্টি দিবসে ইবনে সিনা মেডিকেল কলেজে র‌্যালি

কুমিল্লা দেবীদ্বারে শিয়ালের কামড়ে শিশুসহ আহত-৭

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাবিতে প্রবেশে জরুরি নির্দেশনা

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে লাখ টাকা খোয়া এক টাইলস মিস্ত্রি

কলম্বিয়ায় ভয়াবহ বোমা হামলায় নিহত ১৪, আহত ৩৫