টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 8 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব দৃষ্টি দিবসে ইবনে সিনা মেডিকেল কলেজে র‌্যালি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 8, 2026 1:41 pm

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কলেজের চক্ষু বিভাগের উদ্যোগে এ র‌্যালির আয়োজন করা হয়।
এবারের বিশ্ব দৃষ্টি দিবসের প্রতিপাদ্য ছিল ‘আপনার চোখকে ভালোবাসুন’।

এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত র‌্যালিতে উপস্থিত ছিলেন ইবনে সিনা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ও চক্ষু বিভাগের প্রধান প্রফেসর ডা. সাজেদ আব্দুল খালেক, কলেজের ডিরেক্টর ড. নজরুল ইসলাম, মেজর (অব.) ডা. রাজিবুল ইসলাম এবং চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাকিয়া ফারহানা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ ছাড়া র‌্যালিতে ইবনে সিনা মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রফেসর, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এসময় র‌্যালিটি ইবনে সিনা মেডিকেল কলেজ এলাকা প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে ক্যাম্পাসের প্রধান ফটকে চোখের যত্ন ও চোখের গুরুত্ব তুলে ধরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।##

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিবগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসপাতাল থেকে একজনের সন্তান নিয়ে গেল অন্যজন

কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন

হাটহাজারী-বায়েজিদ আংশিক আমার ঘর, এলাকাব জনগণ আমার পরিবার: মীর হেলাল

আয়াতুল্লাহ আলি খামেনি নিহত, নিশ্চিত করল ইরানি গণমাধ্যম

ট্রাম্পের যুদ্ধ থেকে বের হওয়ার সব পথ বন্ধ করছে ইসরায়েল

দেশবিরোধী ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে-এটিএম মাসুম

প্রকল্পের মেয়াদ শেষ, তবু সরকারি গাড়ি-অফিস ছাড়ছেন না কর্মকর্তা

ছিনতাইকারীর ছুড়িকাঘাতে রিস্কাচালক আহত

দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু