রাজধানীর কামরাঙ্গীরচরে সিলেট্যা বাজার এলাকায় কীটনাশক পানে জিয়াসমিন (১৪) নামে এক কিশোরীর মৃত্যু।নিহত কিশোরী প্লাস্টিক কারখানায় পানির কল তৈরি কাজ করতো।
সোমবার(১২ মে)বেলা সাড়ে তিনটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মা মোছাঃ রংমালা খাতুন জানান, আমার মেয়ে কামরাঙ্গীরচর এলাকা একটি প্লাস্টিকের কল তৈরির কারখানায় কাজ করতো। দুপুরের দিকে কারখানার মধ্যেই কীটনাশক পান করে অচেতন হয়ে পড়ে। পরে তার সহকর্মীরা আমাদের খবর দিলে আমরা মেয়েকে অচেতন অবস্থায় দ্রুতঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলে আমার মেয়ে কী কারনে বিষপানের আত্মহত্যা করেছে তা আমরা জানি না।
তিনি আরো জানান,আমরা কামরাঙ্গীরচরে সিলেট্যা বাজার এলাকার একটি ভাড়া বাসায় এক ছেলে এক মেয়েকে নিয়ে থাকি আমি পেশায় মাটি কাটার কাজ করি ওর বাবা সফর আলীর সঙ্গে আমাদের কোন যোগাযোগ নেই বলেও জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















