টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 13 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফায়ার সার্ভিস ও বেবিচক সমঝোতা স্মারক স্বাক্ষরিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 13, 2026 6:28 pm

বাংলাদেশে বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করার লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (এফএসসিডি) এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর মধ্যে Search and Rescue (SAR) এবং Rescue and Fire Fighting (RFF) বিষয়ে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদার করা এবং বিমানবন্দর ও পার্শ্ববর্তী এলাকায় সম্ভাব্য দুর্ঘটনা, অগ্নিকাণ্ড বা জরুরি পরিস্থিতিতে দ্রুত, সমন্বিত ও কার্যকর উদ্ধার এবং অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা নিশ্চিত করা।

১২ মার্চ ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০:৩০ ঘটিকায় রাজধানীর কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরের লেভেল-৬-এ অবস্থিত বেবিচকের চেয়ারম্যান মহোদয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনাড়ম্বর এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি এবং বিশেষ অতিথি ছিলেন এফএসসিডির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বেবিচক-এর পরিচালক (এটিএম) মোঃ শামসুল হক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এর উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মোঃ মামুনুর রশিদ, বিএফএম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় বেবিচক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর-এর কর্মকর্তাগণ এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক অনুযায়ী উভয় প্রতিষ্ঠান জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা প্রদান, সমন্বিত প্রশিক্ষণ, তথ্য আদান-প্রদান এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তার মাধ্যমে বিমান চলাচল নিরাপত্তা জোরদারে কাজ করবে। এর ফলে বিমানবন্দর এলাকায় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলা, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং অগ্নিনির্বাপণ সক্ষমতা আরও শক্তিশালী হবে। খবর: ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস আগামী ৭ দিনের মধ্যেই পরিশোধ করতে হবে: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী

তিতাসে ফেসবুকে পোস্ট দিয়ে চাঁদাবাজির অভিযোগের ঘটনায় এলাকাবাসীর প্রতিবাদ

বিরোধীদলীয় নেতা দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেল

তিস্তার বালুচরে আগাম তরমুজের চাষ, চরে ফিরছে সবুজের হাসি

মার্চের ২৮ দিনে রেমিট্যান্স এলো ৩৩৩ কোটি ডলার

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৫ আগস্টে নাশকতার প্রস্তুতিকালে মিরপুরে দুইজন আটক

বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলার কর ফাঁকি

ঢামেকে কমন রুম থেকে এক ভুয়া শিক্ষার্থী আটক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ