ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ ইকুরিয়া এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় সূচনা আক্তার(২০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ মার্চ)রাত ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা আফরোজা আক্তার জানান,সন্ধ্যা পৌনে সাতটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ ইকুরিয়া এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে ।
তিনি আরো জানান, নিহত ওই নারীর বাসা কদমতলীর এলাকার মোঃ জসিমের মেয়ে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















