টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 17 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে আইনশৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 17, 2026 9:22 pm

ঈদের ছুটিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রীদের বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ঈদের সাত দিনের ছুটিতে বাজার ব্যবস্থাপনা, জ্বালানি সরবরাহ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছু উদ্বেগ রয়েছে। এসব বিষয় মোকাবিলায় মন্ত্রীদের সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বৈঠকে নারী নির্যাতন ও ধর্ষণের মামলাও গুরুত্বের সঙ্গে আলোচনা হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। তিনি বলেন, এসব মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ সরকারের অন্যতম অগ্রাধিকার ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিচার করা।

এছাড়া মন্ত্রিপরিষদ বৈঠকে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে চলতি অর্থবছরের সম্পূরক বাজেটে কিছু পরিবর্তন অনুমোদন দেওয়া হয়েছে, যা পরে সংসদে উপস্থাপন করা হবে। পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সংক্রান্ত একটি বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সাম্প্রতিক ফ্ল্যাশ ফ্লাড, শিলাবৃষ্টি ও ঝড়ের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা দ্রুত খতিয়ে দেখতে কৃষি, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এক ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ ইরানি ফুটবলারের

ইরানের ইউরেনিয়াম রাশিয়ার হেফাজতে রাখার প্রস্তাব পুতিনের, নাখোশ ট্রাম্প

শাহজালাল বিমানবন্দর এলাকায় অভিযানে আটক ৮২

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে এক হাজতির মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ

দেশে পৌঁছেছে মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত প্রবাসী তারেকের মরদেহ

তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে তারেক রহমান

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী