টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 17 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ১০ বিদেশি গ্রেপ্তার

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 17, 2026 9:50 pm

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলার মধ্যে ১০ জন ‘বিদেশি গুপ্তচর’ গ্রেপ্তার করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মঙ্গলবার (১৭ মার্চ) বার্তা সংস্থা এএফপি ইরানের ইসনা নিউজ এজেন্সির বরাত দিয়ে এ খবর জানায়।

উত্তর-পূর্বাঞ্চলীয় রাজাভি খোরাসান প্রদেশের আইআরজিসির গোয়েন্দা শাখা এক বিবৃতিতে বলেছে, ১০ ভাড়াটে ও বিশ্বাসঘাতককে শনাক্তের পর গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ইসনা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এদিকে এ বিষয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন ইরানের ‘সংবেদনশীল স্থাপনা ও অর্থনৈতিক অবকাঠামো’র তথ্য সংগ্রহ করছিলেন। বাকিরা একটি ‘রাজতন্ত্রপন্থী সন্ত্রাসী’ গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ