টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 18 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের আগেই ইরান থেকে দেশে ফিরছেন ২০০ বাংলাদেশি

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 18, 2026 8:55 pm

ঈদের আগেই ইরান থেকে দেশে ফিরছেন ২০০ বাংলাদেশি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা হামলার প্রেক্ষিতে জরুরি পরিস্থিতিতে তাদের দেশে ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের ইরান থেকে আজারবাইজান হয়ে দেশে ফেরানো হবে। আগামী ১৯ মার্চ প্রায় ২০০ বাংলাদেশিকে আজারবাইজানের রাজধানী বাকু হয়ে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজারবাইজান থেকে তাদের বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নাগরিকদের দেশে ফেরানোর বিষয়টি তদারকের জন্য তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হককে আজারবাইজানে পাঠানো হচ্ছে। এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের ইরান থেকে আজারবাইজান হয়ে দেশে ফেরানো হবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে যে ২০০ জনকে ফেরানো হবে, তাদের বিষয়ে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

নটরডেম কলেজের এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন নিজার আমেদি

সিলেটে সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত

শাপলা চত্বর হত্যা মামলা দীপু মনি-ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু কারাগারে

কুমিল্লায় ডিবি পুলিশ সেজে মাদক ব্যবসা: র‌্যাবের হাতে এক যুবক আটক

অনাকাঙ্ক্ষিত বলছে জাতিসংঘ বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছালো

বড় হচ্ছে এবারের বাজেট

দক্ষিণ লেবাননে দীর্ঘ সময় অবস্থানের প্রস্তুতিতে ইসরায়েলি সেনাবাহিনী