টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 18 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানকে ‘শেষ করে দেওয়ার’ হুঁশিয়ারি ট্রাম্পের হরমুজ নিয়ে মিত্রদের কঠোর বার্তা

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 18, 2026 8:59 pm

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে কড়া অবস্থান নিয়েছেন। তিনি ইরানের অবশিষ্ট অংশকে শেষ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন এবং হরমুজ প্রণালি ব্যবহারকারী দেশগুলোকে এ বিষয়ে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের কিছু ‘নিষ্ক্রিয়’ মিত্রদেরও সমালোচনা করেন। বুধবার (১৮ মার্চ) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, আমরা যদি ইরানি সন্ত্রাসী রাষ্ট্রের অবশিষ্ট অংশকে শেষ করে দিই এবং যারা এই প্রণালি ব্যবহার করে অথচ আমরা করি না, তাদের ওপর এর দায় দিই—তাহলে আমাদের কিছু তথাকথিত মিত্র দ্রুত নড়েচড়ে বসবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। ওই হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ প্রায় ১৩০০ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এর জবাবে ইরান ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তেহরানের দাবি, এসব হামলায় মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যার ফলে হতাহত ও অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচলে প্রভাব পড়েছে।

এদিকে গত ১ মার্চ থেকে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে ট্রাম্প যুক্তরাষ্ট্রের মিত্রদের পাশাপাশি চীনকেও এই গুরুত্বপূর্ণ নৌপথ পুনরায় চালু করতে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া

শিবগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে সংসদ সদস্য ড. কেরামত আলীর মতবিনিময়।

রাউজানে পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী মিঠু গ্রেপ্তার

আবারও কমলো স্বর্ণ ও রুপার দাম

ইরানকে ‘শেষ করে দেওয়ার’ হুঁশিয়ারি ট্রাম্পের হরমুজ নিয়ে মিত্রদের কঠোর বার্তা

বিএনপি জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে: জামায়াত আমির

রাশিয়ার তেলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের নিন্দা জেলেনস্কির

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়েই দেশজুড়ে মব সন্ত্রাস চলছে : শফিকুর রহমান

ইরানি হামলার ২৪ ঘণ্টা পরও কুয়েত বিমানবন্দরে জ্বলছে আগুন,মধ্যপ্রাচ্যজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা