টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 20 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার তেলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের নিন্দা জেলেনস্কির

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 20, 2026 12:29 pm

মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে সৃষ্ট ক্রমবর্ধমান জ্বালানি তেলের মূল্য হ্রাস করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র একটি ছাড়ের মেয়াদ বাড়ানোর পর, রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন।
রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘রাশিয়ার তেলের জন্য দেওয়া প্রতিটি ডলারই যুদ্ধের অর্থ। এটি ইউক্রেনে ধ্বংসাত্মক হামলায় ব্যবহার করা হচ্ছে।’

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
খবরে বলা হয়, তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেননি। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন শুক্রবার এক মাসের জন্য নিষেধাজ্ঞা ছাড় দেয়। এর ফলে সমুদ্রে থাকা রুশ তেল ও পেট্রোলিয়াম পণ্য বিক্রির সুযোগ তৈরি হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাড়তে থাকা জ্বালানি মূল্যের চাপ কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এই ছাড় বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
যদিও এর দুই দিন আগে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছিলেন, ওয়াশিংটন এটি নবায়ন করবে না।
জেলেনস্কি বলেন, বর্তমানে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে, রুশ তেল বহনকারী ১১০টির বেশি ট্যাংকার সমুদ্রে রয়েছে। এগুলোতে ১ কোটি ২০ লাখ টনের বেশি অপরিশোধিত তেল রয়েছে, যা ‘নিষেধাজ্ঞা শিথিলের কারণে আবারও কোনো বাধা ছাড়াই বিক্রি করা সম্ভব।’
তিনি আরও বলেন, ‘এটি ১০ বিলিয়ন ডলার, যা সরাসরি ইউক্রেনের বিরুদ্ধে নতুন হামলায় রূপান্তরিত হচ্ছে।’

ইউক্রেনের এই নেতা বলেন, গত এক সপ্তাহে রাশিয়া তাদের শহর ও বসতিতে দুই হাজার ৩৬০টির বেশি আক্রমণকারী ড্রোন, এক হাজার ৩২০টির বেশি নির্দেশিত বিমান বোমা ও প্রায় ৬০টি বিভিন্ন ধরণের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

স্থানীয় প্রশাসন প্রধান বলেন, রোববার উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে এক রাতের হামলায় ১৬ বছর বয়সী এক কিশোর নিহত ও অপর চার জন আহত হয়েছে।
জেলেনস্কি বলেন, ‘রুশ ট্যাংকারগুলোকে থামানো জরুরি। তাদের বন্দরে তেল পৌঁছাতে দেওয়া যাবে না। হামলাকারীর তেল রপ্তানি কমাতে হবে। ইউক্রেনের দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞাও সেই লক্ষ্যেই কাজ করছে।’

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৫

সংশোধন হচ্ছে বিমান খাতের বিধিমালা,যুক্ত হচ্ছে বিমান চলাচলে সুরক্ষা ও যাত্রীর নিরাপত্তা নিশ্চিতকরণ

বীরগঞ্জে সাপ দিয়ে ঐতিহ্যবাহী পাতা খেলা, মাকড়াই শালবন মাঠে হাজারো দর্শকের ভিড়

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

তিতাসের হাজী আবুল হাসেম সওদাগরের জানাজায় মানুষের ঢল

ইরানের তেল রপ্তানি বন্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন মার্কিন ট্রেজারিমন্ত্রী

রাজধানীর মোহাম্মদপুরে পূর্ব শত্রুতা জেরে নিহত ১ জন, ‘আহত ১

রাজারহাট উপজেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা

জঙ্গল সলিমপুরে বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তিন মামলায় গ্রেপ্তার ২২