টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 19 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ইরানের বৃহত্তম গ্যাসক্ষেত্র সাউথ পার্স ধ্বংসের হুমকি ট্রাম্পের

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 19, 2026 5:42 pm

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ার করে বলেছেন, কাতারের ওপর হামলা অব্যাহত থাকলে বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র সাউথ পার্স ধ্বংস করে দেওয়া হবে। একইসঙ্গে তিনি দাবি করেন, ইসরায়েল ওই গ্যাসক্ষেত্রে হামলার পরিকল্পনা করেছে—এ বিষয়ে যুক্তরাষ্ট্র আগে থেকে কিছু জানত না। খবর: সিএনএন।

এদিকে, জ্বালানি স্থাপনায় হামলার জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে কূটনৈতিক অঙ্গনেও। সৌদি আরব জানিয়েছে, তারা তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করছে। অন্যদিকে কাতার ইরানের সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত কর্মকর্তাদের বহিষ্কার করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে পারস্য উপসাগর ও আশপাশের এলাকায় দুটি জাহাজে অজ্ঞাত বস্তু দিয়ে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা।

এর মধ্যেই নতুন করে বিতর্ক সৃষ্টি করেছেন ট্রাম্প প্রশাসনের সাবেক সন্ত্রাসবিরোধী প্রধান জো কেন্ট। পদত্যাগের একদিন পর তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৯/১১ বা পার্ল হারবারের মতো বড় ধরনের আকস্মিক হামলা চালাতে যাচ্ছে—এমন কোনো গোয়েন্দা তথ্য তাদের কাছে ছিল না।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগর ফান্দাউক- রতনপুর সড়কে  ব্রিজের মাঝে গর্ত, দুর্ঘটনার আশঙ্কা

বাংলাদেশিদের ভিসা চালুর খুশিতে কলকাতায় ব্যবসায়ীদের মিষ্টিমুখ

উত্তেজনার মধ্যেই ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি

কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের এপিএই অপারেটর শান্ত রায় গ্রেফতার

নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢামেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাউজান পশ্চিম কদলপুরে খাস্তগীর বাড়িতে চৌষট্টি মোহান্তের ভোগারাধনা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ

ব্যবসা-বাণিজ্য সহজ ও ব্যয় কমাতে কাজ করছে সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী

আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যান তহবিলের উদ্যোগে সংবর্ধনা,বৃত্তি প্রদান ও বুদ্ধ জয়ন্তী উদযাপন

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মনিরুজ্জামান বাহলুলের গণসংযোগ

বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবসমাজের রাতে পাহারা