“আল্লাহ’র আইন চাই,সৎ লোকের শাসন চাই
“সব দল দেখা শেষ, ‘জামায়াতে ইসলামীর বাংলাদেশ” এসব স্লোগানে তিতাসের বাতাকান্দি বাজারে গণসংযোগ করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১(দাউদকান্দি-তিতাস) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকে সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান বাহলুল। উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে গত মঙ্গলবার বিকেল তিন টায় উপজেলার বাতাকান্দি বাজার জামে মসজিদে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সাংসদ সদস্য প্রার্থী ও দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান বাহলুল।এতে সভাপতিত্বে করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ ও পরিচালনা করেন সেক্রেটারী মো.সালাহউদ্দিন সরকার।সমাবেশ শেষে বাজারে গণসংযোগ করেন তিনি।বাজারের দোকানী ও পথচারীদের সঙ্গে কৌশল বিনিময় করে তাদের কাছে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন কুমিল্লা-১(দাউদকান্দি-তিতাস) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান বাহলুল।গণসংযোগ চলাকালীন সময় দলীয় নেতা-কর্মীরা বাজারের দোকানী ও পথচারীদের মধ্যে দলের প্রচারপত্র বিলি করেন।
গণসংযোগ শেষে তিনি বাজারের সবুজ বাংলা রেস্তোরাঁর সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন। এসময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য মাওলানা তফাজ্জল হোসাইন,
সাতানী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, বলরামপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি রফিকুল ইসলাম,সেক্রেটারী আবদুল বারী,জিয়ারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আবু ইউসুফ,জগতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো.জাকারিয়া মোল্লা,সাতানী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী ডাঃ আবদুস সালাম, উপদেষ্টা সাইফুল ইসলাম সুমন মুন্সি,
ওমর ফারুক মেম্বার,গোলাম কিবরিয়া, মিজানুর রহমান, শাহ আলম, মো.নাজমুল হাসান, সাইফুল ইসলামসহ শতাধিক নেতা-কর্মী।



















