পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ৪ নম্বর সহ-সভাপতি মো. মুমিনুল ইসলাম নাইম।
এক বার্তায় তিনি বলেন, “ঈদ শুধুমাত্র আনন্দের দিন নয়, এটি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। সকল মত, পথ, জাতি ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা—ঈদ মোবারক।
তিনি সমাজে সহানুভূতি ও দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমাদের আশপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের প্রকৃত আনন্দ পূর্ণতা পায়। আসুন, আমরা সবাই সেই চেতনায় উদ্বুদ্ধ হই।
মহান আল্লাহর দরবারে সবার জন্য শান্তি, কল্যাণ ও ক্ষমা প্রার্থনা করে তিনি বলেন, “আল্লাহ আমাদের জীবনে প্রশান্তি ও সম্প্রীতির বার্তা বয়ে আনুন।”
এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান স্মরণ করে বলেন, “বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শ গঠনে তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, “দেশবাসী একটি জবাবদিহিমূলক, স্বচ্ছ ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করছে। তারেক রহমানের নেতৃত্বে সেই প্রত্যাশা পূরণ সম্ভব।
শেষে ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, “ঐক্যবদ্ধ থেকে সংগঠনের আদর্শ বাস্তবায়নে কাজ করুন, মানুষের পাশে দাঁড়ান এবং একটি সুন্দর বাংলাদেশ গড়তে এগিয়ে আসুন।
বার্তার উপসংহারে তিনি আবারও সাভার, আশুলিয়া ও ধামরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ হোক সবার জীবনে আনন্দ, শান্তি ও ভালোবাসার বার্তা বয়ে আনার উপলক্ষ-ঈদ মোবারক।”



















