টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 21 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ লাইনে নিরাপত্তার মধ্য দিয়ে ঈদগাহে প্রবেশ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 21, 2026 1:29 pm

এক মাস সিয়াম সাধনার পর যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। শনিবার (২১ মার্চ) রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত।

ভোর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ঈদগাহ অভিমুখে আসতে শুরু করেন। সরেজমিনে দেখা যায়, মৎস্য ভবন, প্রেস ক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মুসল্লিরা ময়দানে প্রবেশ করছেন। সকাল হওয়ার আগেই ঈদগাহ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

টিকাটুলির কেএম দাস লেনের বাসিন্দা ও নটরডেম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাফিন ওমর কাজী বলেন, “হাজারো মানুষের সঙ্গে নামাজ আদায়ের অনুভূতিই আলাদা। এই আনন্দ ভাগ করে নিতেই ভোরে চলে এসেছি।” অন্যদিকে, চকবাজার থেকে আসা মুস্তাফিজুর রহমান তার ছোট ছেলেকে নিয়ে এসেছেন শৈশবের স্মৃতি পুনরুজ্জীবিত করতে।

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মুসল্লিদের সঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। এছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই জামাতে শরিক হয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে নিখোঁজের ৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

সখিপুরে বাঁশবোঝাই মহিষের গাড়ি খাদে পড়ে প্রাণ গেল মহিষের

সাভারে সাংবাদিকের স্ত্রীকে হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ, আ.লীগ নেতা মানিক ও তার বাহিনীর নারকীয় হামলা

আগস্টের শেষ নাগাদ জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে রূপপুর: প্রযুক্তিমন্ত্রী

তাকে ধাক্কায় মৃত্যু

বাসে ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত,‘ছেলে গুরুতর আহত’

একই পরিবারের স্বামী-স্ত্রী সন্তানদের দেখতে বার্ন ইনস্টিটিউটে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন

বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে মহিলাসহ দুই জনের মৃত্যু, আহত অন্তত ৭

বাংলাদেশ প্রতিদিনের ২২ সাংবাদিককে চাকরিচ্যুতির ঘটনায় ডিআরইউর তীব্র নিন্দা, পুনর্বহালের দাবি

বীরগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, ১৬৪ মণ্ডপে ৯৯ টন চাল বিতরণ