টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 22 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামলা হলে মার্কিন সংশ্লিষ্ট গালফ দেশের জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুমকি ইরানের

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 22, 2026 11:25 pm

হরমুজ প্রণালি চালু করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়ার পর, তেহরান জানিয়েছে, তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট গালফ দেশের জ্বালানি স্থাপনায় হামলা করবে ইরান।

দেশটির পার্লামেন্টের স্পীকার বলেছেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি হামলা করে, তাহলে গালফ অঞ্চলের দেশগুলোর জরুরি অবকাঠামোতে ‘অপূরণীয় ধ্বংসযজ্ঞ’ চালানো হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সামাজিক মাধ্যম এক্স-এ মোহাম্মদ-বাঘের ঘালিবাফ লিখেছেন, সেক্ষেত্রে জরুরি অবকাঠামো, জ্বালানি এবং তেলক্ষেত্র – সবই হবে ইরানের ‘বৈধ টার্গেট’।

এছাড়া বিশ্বজুড়ে তেলের দাম অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেওয়া হবে বলেও সতর্ক করেছেন ইরানের স্পিকার।

এর আগে ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানকে নতুন করে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। তিনি বলেছেন, এই সময় পার হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস বা নিশ্চিহ্ন করে দেবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিতাসে গোপালপুর নিউস্টার স্পোটিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে মাদককারবারি সন্দেহে জয়পুরহাট, রংপুর ও দিনাজপুরের ৫ জন আটক

তিতাস উপজেলা জাসাসের আহবায়ক কমিটি গঠন: আহবায়ক দেলোয়ার হোসেন ও সাজ্জাদ হোসেন সদস্য সচিব নির্বাচিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধান নিকোলাস কৌমুজিয়ান এর সৌজন্য সাক্ষাৎ

গুলিস্তান আলু বাজারে সেলুনে এসি বিস্ফোরণে কাস্টমার-সহ নাপিত ১০জন দগ্ধ

আজিজ সুপার মার্কেট থেকে এক মেডিকেল শিক্ষার্থীর মরাদেহ উদ্ধার

উলিপুর উপজেলা আইনশৃংখলা কমিটির সভা ও সাংবাদিকদের সাথে মতবিনিময়

যে কারণে বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ

রাউজানে হিংগলা নাথপাড়াস্হ চৌষট্টি মোহন্ত ভোগ ও অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ মহোৎসব