রাজধানীর গুলিস্তান আলু বাজার(আর্মান সেলুন)
এসি(এয়ার কন্ডিশনার)বিস্ফোরণে ঘটনা আগুনে ১০জন দগ্ধ।তারা হলেন, সামশেদ (৩০) নাপিত, মোঃফারুক(৩৫)কাস্টমার,রিনকো(৩০)কাস্টমার,রাজু (৩৪) নাপিত, পাপ্পু (২৬)নাপিত, রনি (৩৬) কাস্টমার, জসিম (৪০) কাস্টমার, আরমান (৩৭) নাপিত, রফিক (২৫)কাস্টমার ও সাকিব (১৭) কাস্টমার।তাদেরকে জাতীয় বানে ভর্তি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই)দিবাগত রাত একটার দিকে এই আগুনের ঘটনা ঘটে। পরে তাদেরকে দগ্ধ অবস্থায় রাত দেড়টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরী বিভাগে নিয়ে আসলে তাদেরকে ভর্তি দেওয়া হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহযোগী অধ্যাপক ডাঃ শাওন বিন রহমান জানান,গুলিস্তান আলু বাজার এলাকা থেকে একটি সেলুনে এসি বিস্ফোরণ দগ্ধ হয়ে আমাদের এখানে দশজন এসেছে,তারা হলেন
সামসেদ ১৫শতাংশ দগ্ধ,ফারুক ৫০শতাংশ দগ্ধ, রিনকো ২১ শতাংশ দগ্ধ, রাজু ১৮ শতাংশ দগ্ধ, পাপ্পু ১৮ শতাংশ দগ্ধ, রনি দশ শতাংশ দগ্ধ জসিম ৮ শতাংশ দগ্ধ আরমান ১৫ শতাংশ, দগ্ধ রফিক ১২ শতাংশ দগ্ধ, ও শাকিব ১শতাংশ দগ্ধ হয়েছে।
তাদের নয়জনকে ভর্তি দেওয়া হয়েছে ও সাকিবের দগ্ধ কম হওয়ায় আমরা অবজারভেশনে রেখেছি তাকে ছেড়ে দেওয়া হবে।



















