টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 24 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 24, 2026 5:42 am

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, ‘জুলাই বিপ্লব’-এর আকাঙ্ক্ষা এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে বর্তমান সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে। সোমবার (২৩ মার্চ) কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই অবস্থান পরিবর্তন রাজনৈতিক ‘দ্বিচারিতা’র শামিল এবং জনগণের অভিপ্রায়ই হওয়া উচিত সর্বোচ্চ আইন।

জামায়াতে ইসলামীর এই নেতা দাবি করেন, জুলাই সনদকে চ্যালেঞ্জ না করার প্রতিশ্রুতি থাকলেও এখন পরোক্ষভাবে আদালতে রিট করে বিষয়টিকে ‘সাব-জুডিস’ করা হয়েছে। তার অভিযোগ, এতে সরকারের নীরব সমর্থন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, “একদিকে জনগণের কথা বলা, অন্যদিকে নেপথ্যে ভিন্ন কৌশল নেওয়া—একে দ্বিচারিতাই বলা হয়।”
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি আরও বলেন, বহু প্রাণহানি ও ত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়েছিল, সরকার গঠনের পর তার প্রতিফলন দেখা যাচ্ছে না।

গণভোট প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, জাতীয় নির্বাচনের তুলনায় গণভোটে বেশি জনসমর্থন ছিল এবং “আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য নয়”—এই নীতির ভিত্তিতে জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া উচিত।

সংকট সমাধানে প্রস্তাব দিয়ে তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ এবং ‘জুলাই জাতীয় সনদ’কে প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

শেষে তিনি সরকারকে সতর্ক করে বলেন, সমাধান সংসদে হবে নাকি জনগণকে আবার রাজপথে নামতে হবে—সে সিদ্ধান্ত সরকারেরই নিতে হবে। পাশাপাশি, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদ ও রাজপথে জনগণের পক্ষে ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এখন থেকে ৮০ ঘণ্টা ধীরগতি হতে পারে ইন্টারনেট

আবারও চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

খাল খননে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স নীতিতে সরকার: এ্যানি

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আরো ১ শিশুর মৃত্যু

ভূরুঙ্গামারীতে বন্যায় ভারত থেকে ভেসে আসা মৃত গন্ডারের জায়গা হবে যমুনা সেতু আঞ্চলিক যাদুঘরে

তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাসিরনগরে সুদের টাকার লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

বাবুল হত্যা মামলা, ‘দেশ টিভি’র সাবেক এমডি আরিফ হাসানকে গ্রেফতার দেখানোর নির্দেশ

নাসির নগরে স্বরস্বতী পূঁজাকে ঘিরে উৎসবের আমেজ