টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 24 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবস” ঘিরে বাংলাদেশ জামায়াতের দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 24, 2026 6:06 am

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উদযাপন উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার (২৩ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

কর্মসূচির প্রথম দিন ২৫ মার্চ বিকাল ৩টায় রয়েছে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর, জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি। এছাড়া কেন্দ্রীয় ও মহানগরী জামায়াতের নেতৃবৃন্দও বক্তব্য রাখবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এরপর ২৬ মার্চ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং সংগঠনের সর্বস্তরের জন্য আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এর আগে, ২৬ মার্চ সকালে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং শ্রদ্ধা নিবেদন ও দোয়া করবেন। এই কর্মসূচির মাধ্যমে জামায়াতে ইসলামী স্বাধীনতার মহান ত্যাগের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে এবং দেশের স্থিতিশীলতা ও ঐক্যবদ্ধতা পুনর্ব্যক্ত করবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকার ঈদ জামাত ও ফাঁকা নগরীর নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ও বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে: ডিএমপি কমিশনার

বগুড়ার উদ্দেশে রওয়ানা দিয়েছেন প্রধানমন্ত্রী

বিশ বছরের যুদ্ধ শেষে ৪৫০০ সেনা হারানোর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

আগের পোশাকেই ফিরছে পুলিশ,শুধু প্যান্ট হবে খাকি রঙের

খামেনির শেষ বিদায় ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

পাহাড়সম চ্যালেঞ্জ ও জন-আকাঙ্ক্ষার মুখে বিএনপি সরকার

হাদি হত্যার আসামি ও শেখ হাসিনাকে ফেরত চাইল প্রধানমন্ত্রী

ফের বিয়ের পিঁড়িতে বসছেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা

সাতক্ষীরায় ঝগড়া মেটাতে গিয়ে ছুরিকাঘাতে তরুণ নিহত

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার-এর কার্যালয়ে হামলা