টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 25 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে হামলা অব্যাহত রাখতে সৌদি যুবরাজ চাপ দিচ্ছেন ট্রাম্পকে

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 25, 2026 7:03 am

ইরানের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। খবর: নিউইউর্ক টাইমস।

গত সপ্তাহে বেশ কয়েকবার ট্রাম্পের সঙ্গে ফোনালাপ হয়েছে সৌদি যুবরাজের। আলাপচারিতার বিষয়ে অবগত— এমন সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এ কথা জানিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্টকে সৌদি যুবরাজ যুক্তি দিচ্ছেন যুক্তি দিচ্ছেন, মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযান মধ্যপ্রাচ্যকে পুনর্গঠনের এক ‘ঐতিহাসিক সুযোগ’ সুযোগ এনে দিয়েছে।

যুবরাজের যুক্তি হলো, ইরান উপসাগরীয় অঞ্চলের জন্য একটি দীর্ঘমেয়াদী হুমকি, যা এ শাসনের আমূল পরিবর্তন ছাড়া দূর করা সম্ভব নয়। তবে সৌদি কর্মকর্তারা যুবরাজের এমন অবস্থানের কথা অস্বীকার করেছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত