টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 25 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আসিফ আকবরের নামে থানায় জিডি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 25, 2026 7:22 am

সংগীতশিল্পী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মো. সালাহউদ্দিন ভূঞা নামে এক ব্যবসায়ী।

আসিফ আকবর গত বছরের অক্টোবরে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বিসিবির পরিচালক হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে তাকে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এদিকে, বিসিবির পরিচালক হওয়ার পর থেকেই তিনি বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আলোচনায় রয়েছেন। বিশেষ করে জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে পুনরায় দলে ফেরানোর প্রক্রিয়া নিয়ে তিনি বেশ তৎপর। সম্প্রতি সাকিবের জন্মদিন উপলক্ষে লন্ডনে তার সঙ্গে কেক কাটার ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয়।

এর আগে গত ৯ মার্চ অন্য একটি মামলায় খালাস পান আসিফ আকবর। তবে সর্বশেষ এই জিডির ফলে নতুন করে সংকটে পড়েছেন এই সংগীতশিল্পী ও বিসিবি পরিচালক। তবে জিডির বিস্তারিত বিবরণ বা অর্থ আত্মসাতের ধরন সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। রমনা থানা পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা মেডিকেলে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)যে যুক্ত হল ২০ টি বেড

কুমিল্লায় ভারতে পালানোর সময় হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

বীরগঞ্জের কবিরাজহাটে গরুর হাটের উদ্বোধন, প্রতি বুধবার নিয়মিত বসবে হাট

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ থেকে সরে দাঁড়াল ইরান!

কুমিল্লায় চোরের দেয়া তথ্যে জামাত নেতার ওয়ারড্রবে মিললো অস্ত্র ও গুলি

ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ

লংমার্চের সমর্থনে জামায়াতের প্রচারপত্র বিতরণ ৭ দফা দাবি বাস্তবায়নে ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করার আহ্বান

ভূরুঙ্গামারী সরকারি কলেজে নবাগত শিক্ষার্থীদের জাঁকজমকপূর্ণ নবীন বরণ

হরিপুরে মালিক সিডসের সামার হোয়াইট ফুলকপির মাঠ দিবস

⁠কুমিল্লায় ৪৫ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩৪, উদ্ধার ১৩,৯৫৮ ইয়াবা ও ৪২ কেজি গাঁজা