টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 19 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারী সরকারি কলেজে নবাগত শিক্ষার্থীদের জাঁকজমকপূর্ণ নবীন বরণ

প্রতিবেদক
মো রফিকুল ইসলাম
November 19, 2025 4:28 pm

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী সরকারি কলেজে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ (নভেম্বর) রোজ বুধবার সকাল ১১ টায় ভূরুঙ্গামারী সরকারি কলেজে মাঠেই নবাগত শিক্ষার্থীদের নতুন জীবন নতুন পথ,নতুন করে হোক শপথ এই স্লোগানে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি কলেজের প্রভাষক রাশিদা আখতার এবং প্রভাষক এম এ আব্দুল জলিল। নবীন বরণ অনুষ্ঠানে প্রথমে সব স্যার আসন গ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে অধ্যক্ষ মহোদয়কে শিক্ষক পরিষদ সেক্রেটারি প্রভাষক এ এম আব্দুল জলিল ফুলের তোড়া দিয়ে বরণ করেন। আহবায়ক সাবেক অধ্যক্ষ প্রভাষক জনাব আজিজুল ইসলাম স্বপন সরকারকে শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ফুলের তোড়া দিয়ে বরণ করেন। অনুষ্ঠানের শুরুতে মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র মোঃ আলামিন হোসেন কুরআন তেলাওয়াত করেন এবং গিতা পাঠ করেন বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের রুপালী মহন্ত। নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রথম বর্ষের ছাত্র বিজ্ঞান বিভাগের তানজিম জামান তনয় এবং মানবিক বিভাগের ছাত্রী নুসরাত জাহান হাবিবা,দ্বিতীয় বর্ষের ছাত্র মানবিক বিভাগের সৌরভ এবং বিজ্ঞান বিভাগের আরফিন আখতার। প্রতিকী ফুলের শুভেচ্ছায় বিজ্ঞান বিভাগের নবীন ছাত্র মোঃ হারুন অর রশিদ এবং বিজ্ঞান বিভাগের ছাত্রী মাহবুবা নাসরিন দিপ্তী,দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের ছাত্র আশিকুর রহমান আশিক এবং মানবিক বিভাগের ছাত্রী সুমাইয়া আখতার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নবীন ছাত্র ছাত্রীদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের রোভার স্কাউটের শিক্ষার্থীবৃন্দ। নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ভূরুঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক প্রভাষক এ এম আব্দুল জলিল, গোলাম ফারুক সরকার, আসাদুজ্জামান, আহসান হাবিব, নজরুল ইসলাম, মোজাহার আলী, মোছাঃ, জোবায়দা খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক জনাব আজিজুল ইসলাম স্বপন সরকার এবং সভাপতি অধ্যক্ষ প্রফেসর খন্দকার সারওয়ার হোসেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সরকারি কর্মচারীরা সঠিক সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: মন্ত্রিপরিষদ সচিব

রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে দুঃস্থদের মাঝে খাদ্য-বস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন: প্রধানমন্ত্রী 

CKD হাসপাতালে চাঁদা দাবি প্রধান আসামি সাবেক যুবদল নেতা মঈনসহ ৩ জন তিনদিনের রিমান্ডে

কক্সবাজারের রামুতে ৭০ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারী গ্রেফতার

কুমিল্লা-৬ আসনে হয় প্রার্থী পরিবর্তন, নয়তো তারেক রহমানকে প্রার্থী চায় হাজী ইয়াছিন

শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

উলিপুরে দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা 

সিরিজ জয়ের মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ওআইসি-সহ ৫৭ মুসলিম রাষ্ট্রকে নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান

ঢাকার আশপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর