টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 10 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ থেকে সরে দাঁড়াল ইরান!

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 10, 2026 9:34 pm

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদের সংলাপ থেকে সরে দাঁড়িয়েছে ইরান। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টে এ তথ্য জানিয়েছে। সূত্র: জেরুজালেম পোস্ট।

প্রতিবেদনে ইসরায়েলের আরেকটি সংবাদমাধ্যম ‘কান’-এর বরাত দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করতে চায় তেহরান। এদিকে লেবাননের সরকারি কর্মকর্তারাও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি সংলাপে অংশ নিতে প্রস্তুত বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা ৪০ দিন সংঘাতের পর যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েল দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এই বিরতিকে স্থায়ী যুদ্ধাবসানের দিকে নিতে আজ শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের সংলাপে বসার কথা ছিল।

এ বিষয়ে পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম বৃহস্পতিবার (৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ইরানি প্রতিনিধিরা সেদিন রাতেই ইসলামাবাদের উদ্দেশে রওনা হবেন। তবে পরে তিনি পোস্টটি মুছে ফেলেন। এখন পর্যন্ত ইরানের প্রতিনিধিদের ইসলামাবাদে পৌঁছানোর কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। একইভাবে মার্কিন প্রতিনিধিদের উপস্থিতির খবরও মেলেনি।

এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পরদিন ৮ এপ্রিল লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ২৫৪ জন নিহত এবং আরও প্রায় ১ হাজার ১০০ জন আহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে বিনা নোটিশে দিনভর বিদ্যুৎ থাকে না,জন ভোগান্তী চরমে

১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল আজিজের ৩৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

কেমিক্যাল গোডাউনে আগুনে ঘটনায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি ১

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সৌদি পৌঁছেছেন ১৫ হাজার ২৯৩ বাংলাদেশি হজযাত্রী

কালীগঞ্জ থানা ‌পুলিশ টেনে হিঁচড়ে আসামি নেওয়ার ভিডিও ভাইরাল

এবার সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা

বিশ্ববাজারে কমলো তেলের দাম

স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী

ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক