টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 25 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 25, 2026 1:09 pm

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই ডাক টিকিট অবমুক্ত করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, বুধবার সকাল ৯টা ২ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে আগমন করেন। দপ্তরে পৌঁছে তিনি প্রথমে বেশ কিছু জরুরি দাপ্তরিক কার্য সম্পাদন করেন। এরপর সকাল সাড়ে ৯টায় আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অতিরিক্ত প্রেস সচিব রুমন জানান, আজ বুধবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।

মন্ত্রিসভার বৈঠক সাধারণত প্রতি সপ্তাহের বৃহস্পতিবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। তবে চলতি সপ্তাহের বৃহস্পতিবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বৈঠকটি একদিন এগিয়ে আনা হয়েছে।

২০০৮ সালের পর দীর্ঘ দেড় যুগ পেরিয়ে এবার এক ভিন্ন রাজনৈতিক ও সামাজিক আবহে সারা দেশে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি চলছে। এবার ১৮ বছর পর জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উলিপুরে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের চেষ্টা’র অভিযোগে সকল কার্যক্রম বন্ধ সহ মুয়াজ্জিনের দায়িত্ব থেকে বহিষ্কার

ঢামেকে তৃতীয় শ্রেণির কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন শুরু হয়েছে

কুমিল্লায় ৪ হাজার পিছ ইয়াবাসহ আটক-১

আসমা আক্তার হত্যার প্রধান আসামি গ্রেফতার

ঢাকা আদালতে ভূমি দখল সংক্রান্ত নতুন আদেশ: প্রতিবেদনের নির্দেশ

বীরগঞ্জে ঈদ উপলক্ষে ৭০ হাজার পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

আইজিপির গ্রামের বাড়িতে চুরি!

‎কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা!

এআই চ্যালেঞ্জ মোকাবিলায় দুটি প্রকল্প নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ অবস্থানে আসা উচিত: রাশিয়া