রাজধানীর বাড্ডা আফতাব নগর দক্ষিণ আনন্দ নগর আনসারক্যাম্প বাজারএলাকা গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে তানজিলা (০৪) নামের দগ্ধ শিশুর মৃত্যু।
রবিবার(১৮ মে)বিকাল ৩টার দিকে জাতীয় বার্নে তার মৃত্যু হয়।শুক্রবার (১৬ মে)রাতে এই আগুনে ঘটনাটি ঘটে। দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয়বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে তাদের পাঁচজনকে ভর্তি দেওয়া হয়েছে।
তাদেরকে নিয়ে আসা প্রতিবেশী মোঃ শরীফ জানান, আফতাব নগর দক্ষিণ আনন্দ নগর আনসার ক্যাম্প বাজার এলাকার একটি তৃতীয় তলা ভবনের নিচ তলায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ পাঁচজন পাঁচজন দগ্ধ হয়। পরে আমরা তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসলে তাদের সবাইকে ভর্তি দেওয়া হয়েছে।
তিনি আরো জানান,দগ্ধ তোফাজ্জল পেশা দিনমজুরের কাজ করে তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার,
জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান,আফতাবনগর দক্ষিণ আনন্দনগর এলাকা থেকে শিশুসহ একই পরিবারের পাঁচ জন আমাদের এখানে এসেছে, আজ বিকাল তিনটার দিকে ৭০২ দুই নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তানজিলের মৃত্যু হয়। তার শরীরে ৬৬ শতাংশ ছিল। এই ঘটনায় চারজন ভর্তি রয়েছে, শিশুটির বাবা মোঃ তোফাজ্জলের ৮০ শতাংশ,শিশু মা মানসুরা ৬৭ শতাংশ, শিশুর বোন মিথিলা ৬০ শতাংশ ও আরেক বোন তানিশা ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।সবার অবস্থায় অসংখ্যজনক বলেও জানান তিনি



















