টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 17 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চার সাংবাদিকের নামে হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
June 17, 2026 9:29 pm

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদকসহ চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকরা। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
‎
‎মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের জেরে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, স্টাফ রিপোর্টার সালেহ কায়সার এবং বগুড়া জেলা প্রতিনিধি শামস মাহমুদ তুষারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারা এ মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও হয়রানিমূলক বলে দাবি করেন।
‎
‎বক্তারা আরও বলেন, গণমাধ্যমের দায়িত্ব হলো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং অনিয়ম-দুর্নীতির তথ্য জনগণের সামনে তুলে ধরা। কিন্তু সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে তা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়ায়।
‎
‎মানববন্ধনে উপস্থিত ছিলেন অগ্রযাত্রা প্রতিদিন-এর সিনিয়র স্টাফ রিপোর্টার ইয়াসিন মাহমুদ, সাংবাদিক সোহাগ মোল্লা, হারুন আল রশীদ, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের নাসিরনগর উপজেলা প্রতিনিধি খ,ম,জায়েদ হোসেন, সজিব হাসান, সিরাজ, কিবরিয়া, নুরুল হুদা, ইসমাইল, আরিফসহ স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
‎
‎বক্তারা অবিলম্বে চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

জাতীয় বার্নে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু জাতীয় বার্নে ১৭ ও ঢাকা মেডিকেলে ১জন এই নিয়ে ১৮জনের মৃত্যু

পবিত্র রমজান উপলক্ষে কুড়িগ্রামে সুলভ মূল্যে দুধ-ডিম বিক্রি, স্বস্তিতে সাধারণ মানুষ

উপাধ্যক্ষ আব্দুস শহীদের বাসা দখলের অভিযোগ

নিবন্ধন নিতে হবে খাবারের ছোট দোকানকেও, যেভাবে হবে কার্যকর

রাজনীতিতে আধিপত্য নয়, জনগণের সেবক হতে হবে: সড়কমন্ত্রী

আবাসিক হোটেল থেকে অজ্ঞাত শিশুরলাশ উদ্ধার,পুলিশের ধারণা হত্য

ভূরুঙ্গামারীতে জাল সনদ নিয়োগে এমপিও স্থগিত

বিআরটিএ’র মেট্রো-৪ সার্কেলের আওয়ামী লীগের দোসর দুর্নীতিবাজ উচ্চমান সহকারী হারুন ইসলাম এখনো বহাল তরীয়তে রয়েছে। কর্তৃপক্ষ নীরব, অবৈধভাবে অঢেল সম্পদের মালিক অভিযোগ উঠেছে

শিশু জন্মের পরই পাবে আইডি, মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা