টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 25 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিডিয়া হাউসের চেয়ে ইউটিউবারের প্রভাব প্রতিপত্তি অনেক বেশি: তথ্যমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 25, 2026 8:18 pm

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মিডিয়া হাউসের চাইতেও একজন ইউটিউবারের প্রভাব প্রতিপত্তি এবং পরিধি অনেক বেশি বেড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সরকারের এক মাস নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিশ্বজুড়ে গণমাধ্যমের কাঠামো ও চরিত্রে বড় ধরনের পরিবর্তন এসেছে। এখন অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠিত মিডিয়া হাউসের তুলনায় একজন ইউটিউবারের প্রভাব ও পরিধি বেশি হয়ে উঠেছে। তথ্যপ্রযুক্তি ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার দ্রুত বিকাশের ফলেই এই পরিবর্তন ঘটেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অনলাইন পত্রিকা, আইপি টিভিসহ নতুন নতুন প্ল্যাটফর্মের কারণে প্রচলিত নিয়ন্ত্রণমূলক আইন কাঠামোর মধ্যে এসব মাধ্যমকে আগের মতো সহজে আনা যাচ্ছে না। তবে এসব মাধ্যম এখন সমাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তাই পুরো বিষয়টি কৌশলগতভাবে বিবেচনা করা প্রয়োজন।

জহির উদ্দিন স্বপন বলেন, কোনো বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বা অপসারণের অধিকার মালিকপক্ষের রয়েছে। তবে গণমাধ্যমকর্মীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা তথ্য মন্ত্রণালয়ের নৈতিক দায়িত্ব। কিন্তু এই দায়িত্ব পালনে উদ্যোক্তাদের ওপর কতটুকু চাপ প্রয়োগ করা যাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো আইন নেই।

তিনি জানান, গণমাধ্যম সংশ্লিষ্ট বিষয়ে খণ্ডিত আলোচনা না করে সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে একটি সমন্বিত কৌশল নির্ধারণ করতে চান। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং আপাতত এ বিষয়ে বিচ্ছিন্ন কোনো মন্তব্য করতে চান না।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা মহানগর বিএনপির নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত,ঢাকা দক্ষিণে আলোচনায় একাধিক নেতা

ভূরুঙ্গামারীতে স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও মিলনমেলা

কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক খুন গ্রেফতার ২

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার নতুন কমিটি

২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ অস্ত্র-মাদক ব্যবসায়ী ২জন আটক

চলতি বছরের শেষের দিকে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী

কুমিল্লা দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে বন্দুক ও কার্তুজ উদ্ধার

মুগদা আনন্দ নগর এলাকায় এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

রাজারহাটে ব্যবসায়ির ৫০ হাজার টাকা জরিমানা

রাজধানী রাতভর ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযো