টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 27 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জরুরি চাহিদা মেটাতে ছুটির দিনে ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 27, 2026 7:29 am

দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার (২৬ মার্চ) সরকারি ছুটির দিনে অনুষ্ঠিত কমিটির ভার্চুয়াল সভায় এ অনুমোদন দেওয়া হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় জানানো হয়, বৈশ্বিক অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য চাপ মোকাবিলায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তার মধ্যেও দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিক ক্রয়ের মাধ্যমে সরাসরি পদ্ধতিতে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে ডিজেল আমদানি করা হবে। এর মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেড থেকে ১ লাখ মেট্রিক টন এবং সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেড থেকে ২ লাখ মেট্রিক টন ডিজেল কেনা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন

ডেমরা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত

অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ টাইগারদের ঐতিহাসিক জয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাক চালকের মৃত্যু

ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির পারমাণবিক চুক্তি বাতিল: ট্রাম্প

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশুসহ পাঁচজন দগ্ধ

স্ত্রীসহ শেখ হেলালের আয়কর নথি জব্দের নির্দেশ

টাকার হিসাব নিয়ে কেয়ারটেকা রফিকুলের সঙ্গে ঝগড়া হয় প্রবাসী মনিরের,‘স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু, সম্পদের লোভেই খুন!

আবাসিক হোটেল থেকে মরাদেহ উদ্ধার

প্রাইভেট কার দুর্ঘটনা: প্রাইভেট কারের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু

‎বিএনপি নেতা মেহেদীকে রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা: সমর্থকদের অভিযোগ