টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 27 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে সন্ত্রাসীদের গুলিতে এক শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 27, 2026 7:36 am

বাগেরহাটের চিতলমারীতে বাড়ির ভেতরে প্রবেশ করে আমির হামজা (২৩) নামে এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

গত বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সন্ত্রাসীদের শনাক্তে পুলিশের একটি দল দল কাজ শুরু করেছে বলে জানিয়েছেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন। নিহত আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি পপুলার ডায়গনস্টিক সেন্টারে চাকরি করতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বিকেল ৪টার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে বাবা ও চাচার সাথে কথা বলছিলেন আমির হামজা। এ সময় তিনটি মোটরসাইকেলে ৬ জন যুবক হেলমেট পরিহিত অবস্থায় বাড়ির ভেতর প্রবেশ করেন এবং পুলিশ পরিচয়ে ধাওয়া দেন। তখন আমির হামজা দৌড়ে পালানোর চেষ্টা করেন এবং খালের পাড়ে পড়ে যান। তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা পুলিশের পাশাপাশি, সিআইডি, পিবিআই ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা সন্ত্রাসীদের শনাক্তে কাজ শুরু করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে জাতীয় যুবশক্তির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুগদায় গার্মেন্টসের স্টাফ বাসের চাপায় প্রাণ গেল পোশাক শ্রমিকের

রাজধানীতে গেল মার্চ মাসে ৩৭৭৮টি ফৌজদারি ও ১৭৪২টি ট্রাফিক মামলা নিষ্পত্তি

গ্যাস সংকটে গাজীপুরের ২০ শতাংশ কারখানা ছুটি ঘোষণা

কুমিল্লার ১১টি আসনের মধ্যে বিএনপির জয় ৮টি, জামায়াত-২, সতন্ত্র-১

আমাকে কেন মৃত ঘোষণা করা হলো? থানায় হাজির হয়ে জানতে চাইলো ‘খুন হওয়া’ ব্যক্তি নিজেই !

আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

গ্রিসের উপকূলে ২ শতাধিক অভিবাসী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশি

শেরপুর-৩ আসনে বিপুল ভোটে জয় পেলেন বিএনপির রুবেল