টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 27 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে অবৈধভাবে মজুত ৬ টন ডিজেল জব্দ

প্রতিবেদক
চট্টগ্রাম ব্যুরো
March 27, 2026 6:42 pm

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

গোপন খবরের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিমানবন্দর এলাকার একটি অবৈধ আস্তানা থেকে প্রায় ৩০ ড্রাম ডিজেল উদ্ধার করা হয়, যার পরিমাণ প্রায় ৬ হাজার লিটার (প্রায় ৬ টন)। এ সময় তেল লোডিং ও আনলোডিংয়ের কাজে ব্যবহৃত তিনটি পাম্পও জব্দ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার হওয়া জ্বালানি ও সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা। অভিযান শেষে জব্দ করা মালামাল সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জনস্বার্থ ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে নৌ-পরিবহনের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ)ড.এম. সাখাওয়াত হোসেন উপদেষ্টা

নারায়ণগঞ্জে ৪ কোটি ৮৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

দুবাইয়ের সম্পদ নিয়ে ৭৩ বাংলাদেশির তথ্য চাইবে দুদক

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার, মাদক মামলায় দুইজনের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব

আ.লীগের কাউকে জামায়াতে যুক্ত করতে কেন্দ্রের অনুমতি লাগবে: আমির

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকে গেল লঞ্চ

২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানিমন্ত্রী

দেশের রিজার্ভ আরও বাড়ল