টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 29 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে বাণিজ্য সুরক্ষায় টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 29, 2026 2:36 am

জাতিসংঘ জানিয়েছে, হরমুজ প্রণালির মাধ্যমে বাণিজ্য প্রবাহ সচল রাখার জন্য একটি টাস্কফোর্স গঠন করা হচ্ছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ইরান যুদ্ধ বিশ্বজুড়ে খাদ্য সংকট ও মানবিক সংকট আরও বাড়াতে পারে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, এই সংঘাত কমাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।
তিনি জানান, আন্ডার সেক্রেটারি জেনারেল হোর্হে মোরেইরা দা সিলভা এই টাস্কফোর্সের নেতৃত্ব দেবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্টিফেন দুজারিক বলেন, টাস্কফোর্সটি ইউক্রেনের ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ এবং গাজার ইউএন২৭২০ মেকানিজমসহ জাতিসংঘের অন্যান্য প্রকল্প থেকে অনুপ্রেরণা নেবে।

দুজারিক বলেন, এই উদ্যোগটি কীভাবে কার্যকর করা যায়, তা দেখতে টাস্কফোর্সটি এখন সব প্রাসঙ্গিক সদস্যদেশের সঙ্গে যোগাযোগ করবে। আমরা আশা করি সংশ্লিষ্ট সব সদস্যরাষ্ট্র এটিকে সমর্থন জানাবে। বিশেষ করে সেসব মানুষের স্বার্থে, যাঁরা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সারের সরবরাহ বিঘ্নিত হওয়া এবং জ্বালানির দাম বাড়ার কারণে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে খাদ্যের দাম আরও বাড়তে পারে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, যদি ইরান যুদ্ধ জুন পর্যন্ত চলে, তবে কয়েক কোটি মানুষ তীব্র ক্ষুধার সম্মুখীন হতে পারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চিকিৎসা ব্যয় কমাতে রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডা. বিটু

হাতিরঝিলের একটি বাসায় ঝুলছিল এক নারীর মরদেহ

সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

অন্য ধর্মের লোকেরাও জামায়াতের হয়ে এমপি পদে লড়বেন: ডা. শফিকুর রহমান

জাল মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগে বদলি হলেন বেবিচক প্রকৌশলী শরিফুল

লেবাননে ইসরায়েলি সেনাদের ওপর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর

নাসিরনগরের ফান্দাউক পন্ডিত রাম উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি অনুমোদন

কুমিল্লায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের আওতায় আনা হবে ৪৮ হাজার ৪ জন শিশুকে

বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন

দিনাজপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি নেতা মনজুরুল ইসলাম