টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 29 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিংস’ বিক্ষোভের প্রস্তুতি  ৫০ অঙ্গরাজ্যে হাজারো সমাবেশ

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 29, 2026 6:28 am

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে আবারও বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি চলছে। ‘নো কিংস’ শিরোনামে শনিবার (২৮ মার্চ) দেশটির হাজারো শহরে একযোগে সমাবেশ হওয়ার কথা রয়েছে। সূত্র: সিএনবিসি।

আয়োজকদের দাবি, ৫০টি অঙ্গরাজ্যজুড়ে ৩ হাজার দুইশোর বেশি কর্মসূচি নেওয়া হয়েছে। তারা আশা করছেন, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে একদিনে সবচেয়ে বড় শান্তিপূর্ণ বিক্ষোভে পরিণত হতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে একই কর্মসূচির দুই দফায় মিলিয়নসংখ্যক মানুষ অংশ নেন।
প্রধান সমাবেশগুলো হবে নিউ ইয়র্ক, লস অ্যান্জেলেস, ওয়াশিংটন ডিসি ও মিনেসোটার টুইন সিটিজ এলাকায়। তবে আয়োজকদের মতে, অংশগ্রহণকারীদের প্রায় দুই-তৃতীয়াংশই বড় শহরের বাইরে ছোট কমিউনিটি থেকে আসবেন, যা গত বছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।

‘নো কিংস’ আন্দোলনের সূচনাকারী সংগঠনে ইন্ডিভিসিবলের সহ-প্রতিষ্ঠাতা লেহ গ্রিনবার্গ বলেন, এই আন্দোলনের মূল গল্প শুধু কত মানুষ রাস্তায় নামছে তা নয়, বরং কোথায় নামছে সেটাও গুরুত্বপূর্ণ।

চলতি বছর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন (মিডটার্ম) ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। আয়োজকদের দাবি, রিপাবলিকান ঘাঁটি হিসেবে পরিচিত আইডাহো, ওয়াইওমিং, মন্টানা ও ইউটাহতেও এবার অংশগ্রহণ ও সংগঠনের আগ্রহ বেড়েছে। এছাড়া নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উপশহর এলাকাগুলোতেও অংশগ্রহণের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানান গ্রিনবার্গ।

তিনি বলেন, যারা ভোটের ফল নির্ধারণ করে, যারা ঘরে ঘরে গিয়ে প্রচার চালায়, ভোটার নিবন্ধন করে; তারাই এখন রাস্তায় নেমেছে এবং তারা ক্ষুব্ধ।

তবে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেইল জ্যাকসন এসব বিক্ষোভকে তাচ্ছিল্য করে বলেছেন, এগুলো মূলত ‘ট্রাম্প-বিদ্বেষীদের থেরাপি সেশন’, যা কেবল সাংবাদিকদের কাছেই গুরুত্ব পায়।

শনিবারের কর্মসূচি ‘নো কিংস ডে অব অ্যাকশন’র তৃতীয় আয়োজন। গত বছরের ১৪ জুন, ট্রাম্পের জন্মদিনে শুরু হওয়া এই আন্দোলনের প্রথম দফায় প্রায় ২১০০ স্থানে ৪০ থেকে ৬০ লাখ মানুষ অংশ নেন। পরবর্তী অক্টোবরের কর্মসূচিতে অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে প্রায় ৭০ লাখে দাঁড়ায়, যা ২ হাজার সাতশোর বেশি শহরে ছড়িয়ে পড়ে।

সেই সময় সরকারি কার্যক্রম স্থগিত (শাটডাউন), অভিবাসন দমন অভিযান জোরদার এবং বড় শহরগুলোয় ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদে ব্যাপক জনস্রোত তৈরি হয়।

এদিকে চলমান কর্মসূচি এমন এক সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে সামরিক হামলা নিয়ে উত্তেজনা চলছে, যা ইতোমধ্যে চার সপ্তাহে গড়িয়েছে। এর আগে লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন এবং মিনিয়াপোলিসে দুজন মার্কিন নাগরিক নিহতের ঘটনায় বিক্ষোভের মুখে প্রশাসন কিছু সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়।

অধিকারবিষয়ক সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের প্রধান রাজনৈতিক ও অ্যাডভোকেসি কর্মকর্তা ডেয়ারড্রে শিফেলিং বলেন, আন্দোলনের সত্যিকারের প্রভাব আছে। আমরা যখন প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতার ভুল ব্যবহারের বিরুদ্ধে রাস্তায় নামি, তখন তিনি অনেক সময় পিছু হটে যান; ঠিক যেমন একটা ষাঁড় ভয় পেয়ে ফিরে যায়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্রাহ্মণবাড়ীয়ায় আসল ব়্যাবের হাতে ভুয়া ব়্যার আটক এলাকার মানুষ আতংকিত

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বের সবচেয়ে দুর্বল শহরের তালিকায় ঢাকা-চট্টগ্রাম

প্রাথমিক শিক্ষক মন্ডলীরাই জাতির নেতা  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আহমেদ আযম খান।

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬

মহাকাশে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মহড়া, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

দ্রুতগামী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাই ওভারের ভিভাইডারের সাথে ধাক্কায় নিহত- ১ আহত-২

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ,টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

রাউজান নোয়াপাড়ায় জ্বালা কুমারী মাতৃমন্দিরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহানামযজ্ঞ

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন,নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি