টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 29 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুরান ঢাকার বিভিন্ন এলাকায় লালবাগ বিভাগের বিশেষ অভিযানে গ্রেফতার ১৯ বিভিন্ন মেয়াদে ১৭ জনের কারাদণ্ড

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 29, 2026 11:28 pm

পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের বিশেষ অভিযানে
১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সংক্ষিপ্ত বিচার শেষে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) রাত পৌনে ১১টায় গণমাধ্যমে পাঠানো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের
সহকারী পুলিশ কমিশনার (এসি) আরিফা আখতার প্রীতি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৯ মার্চ) দিনব্যাপী পুরান ঢাকার বিভিন্ন থানা এলাকায় লালবাগ বিভাগের বিশেষ অভিযানে ১৯ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে
লালবাগ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সংক্ষিপ্ত বিচার আদালতে মাদক সেবন, বহন ও চুরির অভিযোগে দায়ের করা ১৩টি মামলার শুনানি শেষে ১৭ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের এ রায় প্রদান করেন।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় লালবাগ বিভাগের কামরাঙ্গীরচর, সূত্রাপুর, কোতয়ালী, লালবাগ ও বংশাল থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ মোট ১৯ জনকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের আদালতে উপস্থাপন করা হলে বিচার শেষে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ১ জনকে খালাস এবং ১ জনকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে পাঁচ জনকে ২১ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। চুরি ও চুরির চেষ্টার অভিযোগে দশ জনকে ১৫ দিন থেকে তিন মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এছাড়া অবৈধভাবে জ্বালানি মজুদ রাখার দায়ে এক জনকে ১৫ দিনের কারাদণ্ড এবং সড়কে যানবাহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে এক জনকে দুই দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির মিডিয়া সেলের এসি আরিফা আখতার প্রীতি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যশোর– ৪ আসন নিয়ে নতুন করে ভাবছে বিএনপি এমপি পদে আলোচনায় যারা

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ: ফ্রান্স-বেলজিয়াম-নেদারল্যান্ডসে ৩,৭০০ মৃত্যু

ইরানের সর্বশেষ দফার হামলায় ইসরায়েলের ২৮ স্থানে ক্ষয়ক্ষতি

ঢামেকের মধ্যেই অচেতন অবস্থায় পড়ে ছিল অজ্ঞাতনামা ব্যক্তি মরাদেহ

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক জিতু

মশার কামড়ে বাংলা কাঁদে.!একদিনে ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু

আধুনিক প্রযুক্তিনির্ভর দেশ গড়তে সরকারের পঞ্চবার্ষিক পরিকল্পনা

আমাদের সমালোচনা করুন, আমাদের ভুল ধরিয়ে দিন আসুন একসঙ্গে কাজ করার অঙ্গীকার করি’ – তরুণদের প্রতি ড. সাইমুম পারভেজ

মিরপুর- ১৩ বিআরটিএ-তে আনসার কমান্ডারের নির্দেশে তার বাহিনীর সদস্যরা অপকর্মে জড়িয়ে পড়েছে, দালালরা তাদের নিয়ন্ত্রণে, গ্রাহকরা জিম্মি, কর্তৃপক্ষ নীরব !

এসবিএসপি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ কবি-লেখক