টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 30 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর লালবাগ বিভাগে ডিবি’র ব্লক রেইডে গ্রেফতার ২১

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 30, 2026 2:57 pm

রাজধানীর পুরান ঢাকার লালবাগ বিভাগের চকবাজার, সূত্রাপুর ও বংশাল থানা এলাকায় আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখতে ব্লক রেইড পরিচালনা করে ২১ (একুশ) জন মাদকাসক্তকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-লালবাগ বিভাগ। সোমবার (৩০ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের
সহকারী পুলিশ কমিশনার (এসি) আরিফা আখতার প্রীতি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার (২৯ মার্চ) রাত ৯:০০ ঘটিকায় চকবাজার, লালবাগ, সূত্রাপুর ও বংশাল থানা এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে ২১ জন মাদকাসক্তকে গ্রেফতার করা হয়। এরা হলো- সালাউদ্দিন (৪২), মোঃ রুবেল (২৩), তারেক (২৪), মোঃ রায়হান পাঠান (৩০), মোঃ ইকবাল হোসেন (৪২), মোঃ রাজু (৪০), রমজান বয়াতি (১৯), মোঃ সালাউদ্দিন (৩৫), শাহ জাহান (২৮), রবিউল ইসলাম রতন (২২), মোঃ হান্নান (৪৫), মোঃ ইকবাল (২১), আজমাইন (২২), আলমগীর হোসেন (৫৮), ইমরান হোসেন সিয়াদ (৩২), মেহেদী হাসান ওরফে রায়হান (২১), শরিফুল ইসলাম (৩১), দুদু মিয়া (৪২), লোকমান বেপারি (৫৫), মোঃ আলাউদ্দিন (২৫) ও মোঃ আল-আমিন (২৩)।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে কারাগারে প্রেরণ করেন।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির মিডিয়া সেলের এসি আরিফা আখতার প্রীতি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জলঢাকায় জব্দকৃত সার পাইকারের কাছে বিক্রি

ক্যান্টনমেন্ট এলাকায় ছিনতাইকারীরা চলন্ত ট্রেন থেকে ফেলে দিলে প্রাণ গেল এক যুবকের

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বের সবচেয়ে দুর্বল শহরের তালিকায় ঢাকা-চট্টগ্রাম

রাউজান প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক জুয়েল বড়ুয়ার ওপর সন্ত্রাসী হামলা

পিটার হাসকে হুমকি দেওয়া সেই মুজিবুলের ৭ বছরের কারাদণ্ড

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ড. আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

রিক্সায় যাওয়ার সময় গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু

রাজধানীসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি

চাঁদাবাজ, সন্ত্রাস ও অপরাধীদের আতঙ্ক মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান

ঢাকায় নতুন কবরস্থান নির্মাণ করবে ডিএসসিসি