টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 30 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 30, 2026 11:10 pm

গণ-অভ্যুত্থানের সময় রাজপথে অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেই পুলিশ সদস্যদের হতাহতের ঘটনা ‘যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৩০ মার্চ) বিকেলে সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পুলিশ হত্যার বিচারের দাবির প্রসঙ্গে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় দাবি করছে যে, সব হত্যাকাণ্ডের বিচার করা হবে কিনা-আমি সেই বিষয়ে আরেকটি অনুষ্ঠানে বলেছিলাম তা হলে মুক্তিযোদ্ধাদেরও বিচার করা হবে, রাজাকার হত্যার বিরুদ্ধে। গণঅভ্যুত্থানের সময় রাজপথে অভ্যুত্থানকারী, আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা করেছে, তারা জনতার প্রতিরোধের মুখে কেউ কেউ হয়তো প্রাণ হারিয়েছে, কেউ কেউ আহত হয়েছে, সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। সেখানে জুলাই যোদ্ধাদের সুরক্ষা দেওয়ার জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছে, সে বিষয়ে আমরা এই অধ্যাদেশটি এখানে গ্রহণ করার জন্য সবাই সর্বসম্মত হয়েছি।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জুলাই যোদ্ধাদের ইনডেমনিটি দেওয়ার বিষয়ে আইনি এবং সাংবিধানিক সুরক্ষা দেওয়ার বিষয়ে জুলাই জাতীয় সনদে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি। ইনডেমনিটি দেওয়ার এই অঙ্গীকারের পরিপ্রেক্ষিতে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ নামে একটা অধ্যাদেশ জারি করা হয়েছে।’

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা মেডিকেল কলেজ শিক্ষার্থীদেঅনির্দিষ্ট -কালের জন্য বন্ধ ঘোষণা ও হল ছাড়ার নির্দেশ কর্তৃপক্ষের

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালক-যাত্রীসহ ‘নিহত-২, আহত-২

পাঁচ দিন ঢামেকে মর্গে পড়ে থাকা ১৬টি মরদেহ অবশেষে স্বজনদের কাছে হস্তান্তর করল পুলিশ

কুমিল্লায় জামায়াত প্রার্থীসহ যে ১৬ জনের মনোনয়ন বাতিল

আগামী পাঁচ বছরের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির অনুমতি

বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফেরার পথে বাসচাপায় ২ জন সাংবাদিক নিহত

দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

তেজগাঁয়ের শিল্পাঞ্চলে মিনি পিকআপ ভ্যানের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত

নবগঠিত এসএমসি’র পরিচিতি সভা অনুষ্ঠিত