টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 30 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের মাইন ধ্বংসে হরমুজ প্রণালিতে ‘আন্ডারওয়াটার ড্রোন’ মোতায়েন করবে যুক্তরাজ্য

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 30, 2026 11:32 pm

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে রণকৌশল হিসেবে হরমুজ প্রণালিতে মাইন পাতা শুরু করেছে ইরান। সেই মাইন চিহ্নিত করে ধ্বংস করতে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এ পথে ‘আন্ডারওয়াটার ড্রোন’ মোতায়েন করছে যুক্তরাজ্য।রোববার (২৯ মার্চ) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষামন্ত্রী জন হ্যালি এ তথ্য জানিয়েছেন।

সাক্ষাৎকারে জন হ্যালি বলেন, মধ্যপ্রাচ্যের জলসীমায় বড় যুদ্ধজাহাজ জাহাজ পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেই জাহাজেই এসব আন্ডারওয়াটার ড্রোন ও আনুষাঙ্গিক সরঞ্জাম বহন করে নিয়ে যাওয়া হবে। যুক্তরাজ্যের দুই মিত্র যুক্তরাষ্ট্র ও ফ্রান্স এক্ষেত্রে ব্রিটিশ প্রতিরক্ষা বাহিনীকে সহযোগিতা করছে বলেও জানিয়েছেন জন হ্যালি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

যে জাহাজটিকে পাঠানোর জন্য নির্ধারণ করা হয়েছে, সেটির নাম আএফএ লিমে বে’। এটির দৈর্ঘ ৫৮০ ফুট।

আরএফএ লিমে বে’ অবশ্য রসদবাহী জাহাজ; অর্থাৎ এই জাহাজটি মূলত ব্রিটিশ নৌ ও সামরিক সেনাদের কাছে অস্ত্র, যুদ্ধের সরঞ্জাম ও সেনাদের বহনের কাজে ব্যবহার করা হয়। এখন এটিকে আন্ডারওয়াটার ড্রোন বহন ও পরিচালনার উপযোগী করে সাজানো হচ্ছে বলেও জানিয়েছেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী।

হরমুজ প্রণালিকে মাইনমুক্ত করার কাজে যে ড্রোনগুলো ব্যবহার করা হবে, সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত স্বায়ত্বশাসিত ড্রোন। এসব ড্রোন তাদের বিশেষ শক্তিশালী সেন্সরের সাহায্যে সমুদ্রপৃষ্ঠ ও সমুদ্রতলে মাইন চিহ্নিত করা এবং সেগুলো ধ্বংসের জন্য বিশেষায়িত।

জন হ্যালি জানিয়েছেন, আরএফএ লিমে বে’-এর পাশাপাশি হরমুজ ও মধ্যপ্রাচ্যের জলসীমায় যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমানও পাঠাচ্ছে যুক্তরাজ্য। এসবের কাজ হবে হরমুজে চলাচলরত বাণিজ্য জাহাজগুলোকে নিরাপত্তা প্রদান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানের পরমাণু শক্তির অধিকারে সমর্থন জানাল চীন, শান্তি আলোচনার আহ্বান

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে

রাজধানীর পৃথক ঘটনায় এক কিশোরসহ দুইজনের মৃত্যু।

কোস্ট গার্ডের মহাপরিচালক প্রতিমা বিসর্জনের সময় থাকবে বাহিনীর বিশেষ ডুবুরি দল

যুদ্ধক্ষেত্রে জীবন দিতে চাওয়া ইরানিদের গণবিয়ে, মেশিনগান নিয়ে হাজির বর-কনে!

কুমিল্লা-৬ আসনে হয় প্রার্থী পরিবর্তন, নয়তো তারেক রহমানকে প্রার্থী চায় হাজী ইয়াছিন

যাত্রাবাড়ীতে শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’সহ গ্রেফতার ৪, থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী

সাভারে খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম ও দোয়া মাহফিল

প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার