টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 30 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে দেলোয়ার হত্যা,ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল ৬ দিনের রিমান্ডে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 30, 2026 11:48 pm

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় গ্রেফতার ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মো. আফজাল নাছেরকে জিজ্ঞাসাবাদের জন্য ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কফিল উদ্দিন সোমবার (৩০ মার্চ) ঢাকার মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামিকে উপস্থাপন করে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে মহানগর ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের মিরপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার সঙ্গে গ্রেফতার আসামির সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অজ্ঞাতপরিচয় অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) সোমবার ভোরে মিরপুর ডিওএইচএসের ১২ নম্বর সড়কের ৮৬৪ নম্বর বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেফতার করে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বরের ফলপট্টিতে বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে অবস্থান নেন ছাত্র-জনতা। এসময় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৫০০ থেকে ৭০০ ব্যক্তি দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালান। এ ঘটনায় দেলোয়ার হোসেন (৪০) গুলিতে গুরুতর আহত হন। প্রথমে তাকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট এবং পরে শ্যামলীর সিটি কেয়ার জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই সকালে তিনি মারা যান। ঘটনার প্রায় এক বছর পর ২০২৫ সালের ৬ জুলাই মিরপুর মডেল থানায় হত্যা মামলা করা হয়। তদন্তে উল্লেখ করা হয়, আফজাল নাছেরের পরোক্ষ নির্দেশনায় আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়েছিল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুই স্ত্রীর মারামারি, অজ্ঞান হয়ে গেলেন মিশর কোচ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নতুন উদ্ভাবনে মুখরিত রাজারহাটের খুদে বিজ্ঞানীদের স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শ্রীলঙ্কার বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে জিতলো বাংলাদেশের মেয়েরা

দুর্দান্ত খেলে ২-০ তে ৮৬ মিনিট এগিয়ে থেকেও কান্নায় ভেসে বিশ্বমঞ্চ থেকে বিদায় সেনেগাল

বীরগঞ্জ পল্লীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘সাপ দিয়ে পাতা’ খেলা অনুষ্ঠিত

দেড় মাস আগে পাহাড় ছিল, এখন কেটে সমতল ভূমি!

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক

গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না