টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 31 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি-নাম ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি তৈরি করে প্রতারণা গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 31, 2026 12:02 am

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি-নাম ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি তৈরি করে প্রতারণার সঙ্গে জড়িত এক প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) । তার নাম মোঃ রিপন (২৩)। সোমবার (৩০ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আরিফা আখতার প্রীতি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিবি সূত্র জানায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে ফেসবুকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি তৈরি করে বিভ্রান্তিকর পোস্ট দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিল। উক্ত তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪ ঘটিকায় শাহবাগ থানাধীন পিজি হাসপাতালের ক্যান্সার ভবনের সামনে ডিবির একটি টিম অভিযান পরিচালনা করে মোঃ রিপনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উদ্ধারকৃত মোবাইল ফোন বিশ্লেষণ করে “Doctor. Ayesha Khatun”নামের একটি ভুয়া ফেসবুক আইডি লগইন অবস্থায় পাওয়া যায়। এই আইডি দিয়ে আইজিপি মহোদয়সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর পোস্ট দিয়ে প্রতারণা করা হচ্ছিল।

গ্রেফতারকৃত রিপন তার সহযোগীদের সহায়তায় দীর্ঘদিন ধরে এই প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । এ ঘটনায় জড়িত অন্যান্য সহযোগিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ডিএমপির মিডিয়া সেলের এসি আরিফা আখতার প্রীতি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানে অভিযান চালাতে মার্কিন সামরিক বাহিনীর অস্বীকৃতি,জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানসহ শীর্ষ ১২ কর্মকর্তা বরখাস্ত

দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত

মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৪ শিক্ষার্থী আহত

ঢাকায় বড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে জামায়াত

শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই: সিইসি

নির্বাচনে জিতলে প্রত্যেক নাগরিককে ৫ হাজার ডলার দেওয়া হবে: ট্রাম্প

প্রতিবন্ধীদের সাথে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর পক্ষ থেকে ইফতার

লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন কথাসাহিত্যিক শাম্মী তুলতুল

জলঢাকায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে